Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মাথার চুল বিক্রির মিথ্যা তথ্য প্রচার, তিন জনের বিরুদ্ধে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৫৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    মাথার চুল বিক্রির মিথ্যা তথ্য প্রচার, তিন জনের বিরুদ্ধে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৫৩

    মাথার চুল বিক্রির মিথ্যা তথ্য প্রচার, তিন জনের বিরুদ্ধে মামলা

    সাভারে মাথার চুল বিক্রি করে শিশু খাদ্য কেনা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ছাত্রলীগ কর্মী। গত বৃহস্পতিবার রাতে সাভার থানা ছাত্রলীগের কর্মী রাজিম ভুঁইয়া মিশু বাদী হয়ে সাভার মডেল থানায় তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

    মামলায় ‘সেইভ সাভার’ ফেসবুক আইডির অ্যাডমিন রাজিব মাহমুদ (৩২), স্থানীয় সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক (৪০) এবং সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভিকে (৫০) আসামি করা হয়েছে।

    বাদী বলেন, অভাবের তাড়নায় চুল বিক্রি করার ঘটনাটি মিথ্যা। এই ঘটনা প্রকাশ হওয়ার আগেও তার লোকজন ওই নারীকে ত্রাণ দিয়েছিল। সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করার জন্য ‘সেইভ সাভার’ নামে ফেসবুক আইডিতে এর অ্যাডমিন রাজিব মাহমুদ মাথার চুল বিক্রি করে শিশুর দুধ কেনার একটি মিথ্যা পোষ্ট করেন। এরপরই ওবায়দুর রহমান অভি ওই নারীকে খাদ্যসামগ্রী দিতে যায়। যা ফেসবুকে লাইভ করেন ওমর ফারুক।
    তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান নিরবচ্ছিন্নভাবে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাদী মনে করেন, সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে তারা অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. জাকারিয়া হোসেন মামলা নথিভুক্ত হওয়ার কথা জানান।

    প্রসঙ্গত, এর আগে স্থানীয় প্রশাসনের তদন্তে বেরিয়ে এসেছে চুল বিক্রির প্রকৃত ঘটনাটি। প্রায় দেড় মাস আগেই সে তার চুল বিক্রি করে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাথার চুল বিক্রি করে শিশুর দুধ কেনার সংবাদটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের পর তদন্তে নামে উপজেলা প্রশাসন। তদন্তে জানা যায়, ওই মহিলা প্রায় দেড় মাস পূর্বেই তার চুল কেটে বিক্রি করেন এবং করোনা দুর্যোগের জন্য অর্থকষ্টে তিনি চুল বিক্রয় করেননি। চুল বিক্রি করে দুধ কেনার ঘটনাটি সাজানো।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬