Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় প্রাক্তন স্বামীর ক্ষোভেই ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল সালমা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২০ ১৪:৫৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২০ ১৪:৫৭

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    বগুড়ায় প্রাক্তন স্বামীর ক্ষোভেই ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল সালমা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২০ ১৪:৫৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২০ ১৪:৫৭

    বগুড়ায় প্রাক্তন স্বামীর ক্ষোভেই ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল সালমা

    বগুড়ার শাজাহানপুরে ধানতে থেকে উদ্ধার হওয়া সালমা বেগমের(২৫) হত্যার রহস্য ২৪ ঘন্টার মাঝেই উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীর প্রতি জমে থাকা ক্ষোভ ও জেদ থেকেই প্রথমে ধর্ষণ তারপর হত্যা করে সালমার প্রাক্তন স্বামী  সোহেল সাকিদার(৩০)। সে বৃহস্পতিবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে বগুড়ার শাজাহানপুর থানার পশ্চিম আশেকপুরের ধানতে থেকে ছাইদুজ্জামান খাঁ এর সদ্য ডিভোর্সি মেয়ে সালমা বেগমের(২৫) উলঙ্গ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশ্ববর্তী একটা ব্যাগ ফ্যাক্টরীতে কাজ করা সালমা বেগম ও তার দুই সন্তানসহ ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে সড়ক বিভাগের জায়গায় ঘর বানিয়ে থাকতো। মৃতদেহ উদ্ধারের  সংবাদ পেয়ে প্রথমে শাজাহানপুর থানায় জরুরী ডিউটিতে থাকা এসআই সুশান্ত সেখানে যান। এরপর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীনও সেখানে পৌঁছান। সেখানে গিয়ে তারা মৃতদেহের গলায় ফাঁস লাগা অবস্থায় দেখেন এবং তার নিজের পায়জামা দিয়ে তার দুইহাত বাঁধা এবং স্তন তবিত ছিল।

    সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে তাকে জোরপূর্বক ধর্ষণের পর ওড়না পেচিয়ে খুন করা হয়ে থাকতে পারে।  তখনই বিষয়টি জেলা পুলিশ সুপার জানালে আলী আশরাফ ভূঞা বিএিম(বার) কে জানালে তিনি দ্রুত সেখানে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে ভিক্টিমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন । সেই সাথে তদন্ত টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর পুলিশ সুপারের সরাসরি নির্দেশে মামলার নিবিড় তদন্ত শুরু করা হয়। এ ব্যাপারে এক পর্যায়ে ভিক্টিমের পরিবারের সাথে কথা বলে জানা যায় সালমার ডিভোর্সি স্বামী সোহেল সাকিদার তাকে বিভিন্ন সময় বিরক্ত করত এবং বিভিন্ন সময়ে মেরে ফেলার হুমকি দিত। সম্ভাব্য সকল দিক মাথায় রেখে তদন্ত শুরু করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম।

    তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্লেষন করে দেখা যায় সাম্প্রতিক সময়ে সালমার সাথে শহরের কলোনি এলাকার এক ব্যক্তির সাথে অনেক কথা হয়েছিল। সে ব্যক্তিকে শনাক্ত করে আটক করার পর সে জানায় তার মোবাইলটি কয়েকদিন আগে হারিয়ে গেছে। তখন তদন্তকারী দল উচ্চতর তদন্ত কৌশল ব্যবহার করে সেই মোবাইল ব্যবহারকারীকে শনাক্ত করে গ্রেফতার করলে দেখা যায় সে সালমার স্বামী সোহেল।

    তিনি আরও জানান, সোহেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সেই ঘাতক প্রাক্তন স্বামী। জিজ্ঞাসাবাদে সে জানায় নতুন সিম দিয়ে নিজের পরিচয় গোপন করে সে সালমার সাথে সম্পর্ক গড়ে তুলে ২৭ তারিখ রাত দশটার দিকে বাড়ির বাইরে ডেকে আনে। চিনতে পেরে ফিরে যাবার চেষ্টা করলে সোহেল গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে এবং পরবর্তীতে পাজামা খুলে সেই পাজামা দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে এবং পরিশেষে সালমার ওড়না গলায় পেঁচিয়ে খুন করে সেখান থেকে চলে যায়।

    মামলার রহস্য উদঘাটনের অন্যতম নেতৃত্বদানকারী কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, যে তার ৪ বছর  পুলিশে চাকরির এটাই সেরা ডিটেকশন। কারণ, এই ঘটনায় খুনী তার ধূর্ত এবং ঠান্ডা মাথার পরিকল্পনার জেরে আরো ২ জন নিরপরাধ ব্যক্তিকে খুনের মামলায় ফাঁসিয়ে নিজে বাঁচতে চেয়েছিলেন।

    কিন্তু গভীর তদন্ত শেষে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর যোগ্য নেতৃত্বে খুনীর মিথ্যা বলা নাটক থেকে ঐ দুজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানো গেছে এবং দ্রুততম সময়ের মধ্যে করোনা দুর্যোগের মাঝেই পুরো জেলায় সাড়া ফেলে দেওয়া এই ঘটনার রহস্য উন্মোচন সম্ভব হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬