Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে পৌরসভার সচিবকে পেটালেন কর্মচারীরা!
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২০ ২০:২৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২০ ২০:২৫

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    শেরপুরে পৌরসভার সচিবকে পেটালেন কর্মচারীরা!

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২০ ২০:২৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মে, ২০২০ ২০:২৫

    শেরপুরে পৌরসভার সচিবকে পেটালেন কর্মচারীরা!

    বগুড়ার শেরপুরে পৌরসভার সচিব ইমরুল মুজিবকে পিটিয়েছেন পৌরসভার কর্মচারীরা। বেতন-ভাতা না দেয়া ও পূর্ব শক্রতার জেরে ক্ষিপ্ত হয়ে কর্মচারীরা সচিবের কার্যালয়ে গিয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১৪মে) সকালের দিকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে চারজনের নাম উল্লেখসহ আরও ১০-১২জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। অভিযুক্তরা হলেন- পৌরসভার কর্মচারী মো. কোরবান আলী, মাহবুবুল আলম, আকতারুজ্জামান পল্টু ও মতিয়ার রহমান মতি। আহত সচিব ইমরুল মুজিব জানান, বুধবার (১৩মে) দুপুরের দিকে দাপ্তরিক কাজ করার সময় অভিযুক্ত কর্মচারীরা আমার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তাদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। ঈদের আগেই তাদের বেতন-ভাতা দেয়া হবে বলে জানিয়ে দেই। কিন্তু এতে মানতে নারাজ তারা। এমনকি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করায় সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলে পড়ে। একইসঙ্গে বেধড়ক মারপিট করে তাকে আহত করা হয়। এসময় আমার ব্যক্তিগত মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয় তারা। পরে বিষয়টি পৌরসভার মেয়র ও থানা পুলিশকে জানিয়েছেন বলে জানান ভুক্তভোগী এই পৌর সচিব। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনার রশিদ জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে বক্তব্য জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে পৌর কর্মচারী আকতারুজ্জামান পল্টু নিজেরে নির্দোষ দাবি করে বলেন, ঈদের আগে কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য কেবল সচিবকে অনুরোধ করা হয়। কিন্তু তিনি উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এরই বাইরে আর কোন ঘটনা ঘটেনি। অথচ তিনি থানায় কাল্পনিক অভিযোগ দিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করেছে বলে দাবি করেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬