Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খুলনা ও জয়পুরহাটে বিপণিবিতান-শপিংমল বন্ধ ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২০ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২০ ১৪:৫১

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    খুলনা ও জয়পুরহাটে বিপণিবিতান-শপিংমল বন্ধ ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২০ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মে, ২০২০ ১৪:৫১

    খুলনা ও জয়পুরহাটে বিপণিবিতান-শপিংমল বন্ধ ঘোষণা

    খুলনা ও জয়পুরহাটে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমলে উপচেপড়া ভিড়সহ অসচেতনতার কারণে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিপণিবিতান ও শপিংমল বন্ধের ঘোষণা দিয়েছে দুই জেলা প্রশাসন।

    এ দুই জেলায় আজ শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এরই মধ্যে খুলনায় আজ সকাল থেকে ডাকবাংলো, নিক্সন মার্কেট, বড়বাজার ও নিউমার্কেট বন্ধ হয়ে গেছে।

    এর আগে গত ১০ মে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার কথা বলা হলেও বাস্তবে কেউ স্বাস্থ্যবিধি মানছিল না। দোকানপাটগুলোতে উপচেপড়া ভিড় দেখা যায়। পরে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনার দোকানপাট ও শপিংমলে উপচেপড়া ভিড়ের খবর প্রচার হয়।

    এরপরই গতকাল বৃহস্পতিবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিশেষ ক্ষমতাবলে সব বিপণিবিতানসহ শপিংমল বন্ধের গণবিজ্ঞপ্তি জারি করেন।

    গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলার জন্য বলা হচ্ছে। এ আদেশ ভঙ্গকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, গত ৮ মে জয়পুরহাটে লকডাউনের বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার জন্য বলা হয়। কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে এসব শপিংমলে ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড় দেখা যায়। এর ফলে জেলায় করোনা সংক্রমণে ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এরই মধ্যে জেলায় ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সামছুল আলম দুদু, পুলিশ সুপার, সেনাবাহিনী ও সাংবাদিক নেতাদের জরুরি সভায় সর্বসম্মতিতে আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিপণিবিতান ও শপিংমল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।

    তবে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬