Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কাহালুতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান অব্যাহত
    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৩৫
    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৩৫

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    কাহালুতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান অব্যাহত

    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৩৫
    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৩৫

    কাহালুতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান অব্যাহত

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে গণ-প্রজাতন্ত্রী সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণকে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করণ, জনসচেতনতামূলক প্রচার ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং নির্ধারিত সময় তথা বিকেল ৪ টার পর দোকান খোলা রাখায় বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর নেতৃত্বে প্রতিদিন একদল সেনাবাহিনী ও থানা পুলিশ নিয়ে পৌরসভা, উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।

    প্রতিদিন এমনকি সরকারি নির্দেশনা না মানায় কাহালু পৌরসভা সহ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, কাহালু থানার সেকেন্ড অফিসার শাহিন কাদির,  এস আই আশিকুর রহমান (আশিক) সহ সেনাবাহিনী  ও কাহালু থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

    এ ছাড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে দ্রব্যমুূল্য নিয়ন্ত্রণ এবং হোম কোয়ারেন্টাইন আইন অমান্যকারী বিদেশ ফেরত ব্যক্তিদের জরিমানা এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেন। গত ১৯ মার্চ থেকে কাহালু উপজেলার বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধিকারি দোকানদার ও বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন আইন না মানার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।

    এ সময় তিনি বিদেশ ফেরত ব্যক্তিদের যত্রতত্র ঘোরাফেরা না করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য বৃদ্ধি না করার কঠোর নির্দেশনা দেন।

    প্রতিদিন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের সবকটিতেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আড্ডা-জমায়েত বন্ধে প্রচারণা চালান এবং ওএমএস, খাদ্য বান্ধব ও টিসিবি ডিলারেরা যেন কোন অনিয়ম করতে না পারে সেইজন্য তিনি খুব স্বোচ্ছার। এমনকি ইউ পি চেয়ারম্যান ও সদস্যরা সরকারি ত্রাণ নিয়ে কোন অনিয়ম করতে না পারে সেইজন্য তিনি খুব স্বোচ্ছার।

    কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান অত্যন্ত পরিশ্রমী একজন কর্মকর্তা। তিনি করোনা ভাইরাস পরিস্থিতিতে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন এবং উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন সহ কাহালু থানা পুলিশের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

    একাধিক জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান কাহালুতে যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দিনে-রাতে কাহালু উপজেলাবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও অতীতে খুব কম পেয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি কাহালুতে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তাও নজিরবিহীন। তাঁর কর্মকান্ডে মনে হচ্ছে তিনি কেবল ইউএনও নন, কাহালু উপজেলার একজন সচেতন অভিভাবকও। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিলো। প্রশাসনকে কাজে লাগিয়ে জনসচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন।

    সেক্ষেত্রে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কাহালু উপজেলার জনগণকে সুরক্ষিত রাখতে এবং করোনা ভাইরাস বিস্তাররোধে তিনি নানামুখী কর্মকান্ড শুরু থেকে প্রতিনিয়ত অব্যাহত রেখেছেন। তিনি দিনে-রাতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ইউএনওকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবান জানান এবং এখনো কাহালু উপজেলাকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদান রেখে যাচ্ছেন তিনি।

    কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান জানান, কাহালু উপজেলায় যোগদানের পর থেকে গণ-প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। করোনা পরিস্থিতিতেও সরকারি নির্দেশনা মতে কাজ করে যাচ্ছি। সারাদেশের ইউএনও সহ সরকারি কর্মকর্তারা যেভাবে কাজ করছে আমিও সেভাবে কাজ করছি। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় অনেক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক সহ অনেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    ইউএনও আরো জানান, করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষ আতংকিত। তাই তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে নিজ নিজ বাড়ীতে অবস্থান করারও অনুরোধ জানান।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬