Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শারীরিক প্রতিবন্ধী সুপন রায়ের স্বপ্ন প্রকৌশলী হওয়ার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৫৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৫৪

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    শারীরিক প্রতিবন্ধী সুপন রায়ের স্বপ্ন প্রকৌশলী হওয়ার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৫৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৫:৫৪

    শারীরিক প্রতিবন্ধী সুপন রায়ের স্বপ্ন প্রকৌশলী হওয়ার

    একে তো হতদরিদ্র পরিবারের জন্ম। তার ওপর আবার শারীরিক প্রতিবন্ধী। জন্মের এক বছর পরে আগুনে পুড়ে যায় দুই হাতের সবগুলো আঙ্গুলই। এখন দুই হাতেরই কোন আঙ্গুল নেই। তাই ঠিকভাবে হাত দিয়ে কলমও ধরতে পারে না। তারপরও হাতের জড়ানো আঙ্গুলের ফাঁকে কলম চেপে রেখে লিখে মেধাবী সুপন রায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ পেয়েছে। এখন তাঁর স্বপ্ন একজন বড় প্রকৌশলী হয়ে হতদরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং দেশ সেবার নিজেকে নিয়োজিত করা। কিন্তু আদৌ কি সেই স্বপ্ন পূরণ হবে তার ! কারণ তাঁর হতদরিদ্র বাবা-মায়ের পক্ষে এখন তাঁর কলেজের খরচ মেটানো একেবারে অসম্ভব ব্যাপার। তাই তাঁর কলেজের ভর্তি নিয়ে চরম দুশ্চিতায় পড়েছেন সুপন ও তাঁর পরিবার।

    সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল নয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ রায় ও কল্পনা রাণী রায় দম্পতি। তাদের নিজের কোন বসতভিটা পর্যন্তও নেই। তাই সরকারি খাস জায়গায় পরিবার নিয়ে বসবাস। সুপন রায়ের মা কল্পনা রাণী রায় বলেন, তাঁর তিন ছেলে। ছেলেরা সবাই অত্যন্ত মেধাবী ও লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী। বড় ছেলে সুজন রায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। আর মোঝো ছেলে সুমন রায় অনার্স দ্বিতীয় বর্ষে সৈয়দপুর সরকারি কলেজে অধ্যয়নরত। সবার ছোট শারীরিক প্রতিবন্ধী সুপন রায়।

    তিনি জানান, সুপন যখন এক বছর বয়সী শিশু, তখন প্রতিবেশির বাড়ির বাইরে রাখা আগুনে সুপনের দুই হাত পুড়ে যায়। এতে তাঁর দুই হাতের সবগুলো আঙ্গুলই পুড়ে জড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকে সুপন অত্যন্ত চালাক চতুর ও মেধাবী। বড় ভাইদের লেখাপড়া করতে দেখে তাঁরও লেখাপড়া ভীষণ আগ্রহী হয়ে উঠে। তাই তাঁর মেধা ও আগ্রহ দেখে বাড়ির পাশের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি করে দেয় বাবা কৃষ্ণ রায়। সেখান থেকে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। এরপর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় লক্ষণপুর স্কুল এন্ড কলেজে। সেখান থেকে জেএসসি পাশের পর এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। যদিও সুপনের হাতে কলম ধরা কষ্টকর। তাঁরপরও অনেক কষ্ট,চেষ্টা ও আগ্রহে লেখাপড়া করছে সে। এসএসসি পরীক্ষার ফলাফলে সে ও তাঁর পরিবার খুশি হলে তাঁর কলেজের ভর্তি নিয়ে চরম দুশ্চিতায় পড়েছে পরিবারটি। কারণ সুপনের বাবা পেশায় একজন দিনমজুর। নিত্যদিন মানুষের বাড়িতে দিনমজুরী করে যা আয় হয় তা দিয়ে পাঁচ সদস্যের পরিবারের প্রতিদিন দুই বেলা খাবার জোটে না। তারওপর প্রতিদিন হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে তিন ছেলে লেখাপড়ার খরচ চালাচ্ছেন। কিন্তু এখন সুপন রায় কলেজ ভর্তি হবে। কিনতে হবে কলেজের অনেক দামি বইপত্রও। এতে প্রচুর টাকা পয়সা দরকার। কিন্তু এতো টাকা যোগাড় হবে কিভাবে এ দুশ্চিতায় পড়েছে তার পরিবার। তাঁর পরিবারের পক্ষ থেকে মেধাবী সুপনের লেখাপড়া সমাজের সম্পদশালী ও সহৃদয়বান মানুষের আর্থিক সহযোগিতা চেয়েছেন।

    সৈয়দপুর লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা বলেন, সুপন রায় শারীরিক প্রতিবন্ধী। তাঁর দুই হাতেরই আঙ্গুল নেই। তবে সে অত্যন্ত মেধাবী ও বিনয়ী। তাঁর লেখাপড়ায় আমরা প্রতিষ্ঠানগতভাবে সার্বিক সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। এখন কলেজের লেখাপড়ায় তাঁর আরো বেশি আর্থিক সহায়তা প্রয়োজন পড়বে। আশা করি তাঁর লেখাপড়ায় আর্থিক সহযোগিতায় সমাজের বিত্তশালীরা হাত বাড়িয়ে দিলে তাঁর স্বপ্ন পূরণ হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬