Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে দুই বছরেও মেলেনি বিদুৎ, ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:১৮
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:১৮

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    আত্রাইয়ে দুই বছরেও মেলেনি বিদুৎ, ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:১৮
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:১৮

    আত্রাইয়ে দুই বছরেও মেলেনি বিদুৎ, ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ

    নওগাঁর আত্রাইয়ে ২৬ টি পরিবার দীর্ঘ দুই বছর ধরে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। দুই বছর আগে বিদ্যুৎ সংযোগের নামে এসব পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহন করা হলেও অদ্যাবধি তারা অন্ধকারেই রয়েছে, তাদের ঘরে জ্বলেনি বিদ্যুতের আলো। খুঁটি গেরে তার টানানো, ট্রান্সফরমা স্থাপন ও ড্রপতার টাঙানো হলেও তারা শুধু প্রহর গুনছে মিটার প্রাপ্তির।

    সরেজমিনে গিয়ে জানা যায়, আত্রাই উপজেলার জামগ্রামের নতুন করে গড়ে উঠা দু’টি পাড়া রয়েছে। একটিতে ১৫ ঘর অপরটিতে ১১ ঘর লোকের বাস। সমগ্র গ্রাম বিদ্যুতায়িত হলেও এ দু’টি পাড়ায় ওই সময় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য হানিফ পালোয়ান তাদেরকে জানান বিদ্যুৎ সংযোগ নিতে গেলে আপনাদের মিটার প্রতি ৪ হাজার টাকা দিতে হবে। সে অনুযায়ী তারা ৪ হাজার টাকা করে প্রায় লক্ষাধিক টাকা ইউপি সদস্যকে দেন। টাকা দেবার পর খুঁটি গেরে তার টানানো, ট্রান্সফরমা স্থাপন ও ড্রপতার টাঙানো হলেও এক বছরের বেশি সময় ধরে মিটার দিয়ে সংযোগ প্রদান করা হচ্ছে না। ফলে তারা হতাশায় পড়ে রয়েছেন। এদিকে টাকা নিয়ে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গত বছরের ২৭ জুন উপজেলা নির্বাহী অফিসারের নিটক একটি লিখিত অভিযোগ করেন।

    ওই গ্রামের বেদারুল ইসলাম, লেবু শেখ, শহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা বলেন, আমরা দু’টি পাড়ার ২৬ টি পরিবার বিদ্যুতের আশায় ইউপি সদস্য হানিফ পালোয়ানকে ৪ হাজার টাকা করে প্রদান করেছি। টাকা দেয়ার পর বিদুতের আনুসাঙ্গিক কাজ করা হলেও এক বছরের বেশি সময় ধরে আমাদেরকে মিটার দেয়া হচ্ছে না। ফলে আমরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছি।

    এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার পাইনি।

    এ ব্যাপারে ইউপি সদস্য হানিফ পালোয়ান বলেন, তাদের টাকা দিয়ে নওগাঁ থেকে বিদ্যুতের পোল ও অন্যান্য মালামাল পরিবহন করা হয়েছে। এখন মিটারের জন্য আরও ৬০০ টাকা করে লাগবে। এটা না দেয়ার কারনে এবং করোনা পরিস্থিতির কারনে সংযোগ বিলম্বিত হচ্ছে।

    এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনাল অফিসের এজিএম ফিরোজ জামান বলেন, পোল ও অন্যান্য মালামাল পরিবহনের সমুদয় ব্যয়ভার বহন করবেন ঠিকাদার। গ্রাহকের টাকা দিয়ে মালামাল বহন করতে হয় না। নতুন বিদ্যুৎ সংযোগ নেবার জন্য মিটার বাবদ ৪৫০ টাকা অফিসকে দিতে হয়। এ ছাড়া আবেদন ফি ও ঘর ওয়েলিংসহ সর্বোচ্চ ২ হাজার ৭০০ টাকার উপর খরচ হয় না। জামগ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে এটা আমাকে কেউ জানায়নি। বিষয়টি আমি জানতে পারলাম তারা যোগাযোগ করলে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬