Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:৪২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:৪২

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:৪২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:৪২

    বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

    বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

    এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকারি দুই হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।মোহাম্মদ আলী হাসপাতালে সোমবার সকালে মারা যাওয়া ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান আইসোলেশনে একজন করোনা রোগীর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে সীমিত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে ওই ব্যক্তির লাশ উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

    তিনি বলেন, কোভিট-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় ওই ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেওয়ার পর বাড়িতেই আইসোলেশনে (বিচ্ছিন্ন) ছিলেন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর ২৩ মে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

    এদিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাতে করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তির বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ধুনট উপজেলার বাসিন্দা।শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, হাঁপানি ও শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী ৫ জুন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্টসহ উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদন আসার আগেই রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার পর্যন্ত জেলার সরকারি-বেসরকারি হাসপাতালের আইসোলেশনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দু’জন মুক্তিযোদ্ধা, একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা, একজন কলেজ শিক্ষক, এক নারীসহ আটজনের মৃত্যু হলো। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় ৮৭৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

    এ হিসাবের বাইরে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা হাসপাতালে কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজবুল হক, পুলিশের এসআই মজিবুর রহমান খান, চিকিৎসক হাবিবুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক তালুকদার ও সোনাতলার একজন আনসার কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬