Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় আবারো প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৫:০৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৫:০৪

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    বগুড়ায় আবারো প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৫:০৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৫:০৪

    বগুড়ায় আবারো প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

    বগুড়া শহরে সাত দিনের ব্যবধানে দিনের বেলায় প্রকাশ্যে আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের নারুলী আকাশতারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। বগুড়া শজিমেক হাসপাতালে তাকে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠান। এরপর তার স্বজনেরা মর্গের ভেতর থেকে জরুরী বিভাগে এসে জানায়, শাকিল এখনো বেঁচে আছে হাত পা নাড়ছে। তখন আবারো তাকে জরুরী বিভাগে এনে ইসিজি করে জানিয়ে দেন সে মৃত।

    পুলিশ জানায়, নিহত যুবকের নাম শাকিল (৩৫)। তিনি শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। তবে কিছুদিন ধরে থাকতেন শহরের ধাওয়াপাড়া এলাকায়। শাকিল ২০১৫ সালের ৬ মার্চ সাবগ্রাম বন্দর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মানিককে কুপিয়ে হত্যাসহ দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

    বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, আল আমিন নামের একজনের স্ত্রীর সঙ্গে শাকিলের সম্পর্ক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে পথের কাঁটা সরিয়ে দিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

    পুলিশ জানিয়েছে, ২০১৫ সালে রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহরের উপকণ্ঠ সাবগ্রাম এলাকায় যুবলীগ নেতা মনিরুজ্জামান মানিককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় রাতুল ইসলাম নামের তাঁর এক সহযোগীকেও কুপিয়ে আহত করা হয়। মনিরুজ্জামান মানিক বগুড়া জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবগ্রাম বন্দর যুবলীগের সভাপতি এবং রাতুল যুবলীগের কর্মী ছিলেন। এই হত্যাকাণ্ডের মামলায় অন্যতম আসামি ছিলেন শাকিল।

    পুলিশ বলছে, যুবলীগ নেতা মনিরুজ্জামান মানিক ছাড়াও ২০০৯ সালে চেলোপাড়া এলাকায় রাব্বী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন শাকিল।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বগুড়া শহরের ব্যস্ততম নারুলী-সাবগ্রাম সড়কের আকাশতারা এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

    এর আগে গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের উপকণ্ঠ শাকপালা মোড়ে মসজিদ চত্বরে প্রকাশ্যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ওরফে মিস্টারকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর বিরুদ্ধেও ২০১৩ সালের ২৬ মে শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে যুবলীগ নেতা মজনু এবং তাঁর ভাতিজা নাহিদকে কুপিয়ে হত্যা মামলা ছাড়াও চারটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬