Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পুকুরে বসতবাড়ি ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকা, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ১৬:১৪
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ১৬:১৪

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    পুকুরে বসতবাড়ি ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকা, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ১৬:১৪
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ১৬:১৪

    পুকুরে বসতবাড়ি ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকা, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

    বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর গ্রামে আইন অমান্য করে পুকুর খনন করায় পুকুরের ভিতর বসতবাড়ি ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে। পাশাপাশি পুকুরের পাড় ধ্বসে গ্রামীন জনপদ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

    এঘটনায় সংশ্লীষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

    চোপীনগর দক্ষিনপাড়ার মৃত খোরশেদ আলীর পুত্র নূর আলম জানান, তার পৈত্রিক বসতভিটার পাশে প্রতিবেশী মৃত জহির উদ্দিনের দু’পুত্র মোজাফ্ফর রহমান ও লুৎফর রহমান পুকুর খনন করেন। আইন অমান্য করে পুকুর খনন করায় সময়ের ব্যবধানে পুকুরের পাড় ধ্বসে গিয়ে তার মায়ের শয়নঘর পুকুরের ভিতর ধ্বসে পড়ার উপক্রম দেখা দিয়েছে। যেকোন সময় শয়নঘর ভেঙ্গে পড়ে তার মায়ের প্রাণহানী ঘটতে পারে। এছাড়াও পুকুরের পাড় ধ্বসে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সরকারী ভাবে সিমেন্টের খুঁটি দিয়ে রাস্তা রক্ষা করার চেষ্টা করা হলেও তা সম্ভব হচ্ছে না।

    এমতাবস্থায় বসতবাড়ি রক্ষায় পুকুরের পাড় বেঁধে দেয়ার কথা বলা হলেও তারা কর্ণপাত করছেন না। উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনে হুমকি-ধামকি দিয়ে আসছে। এঘটনায় গত ৩১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগ দেয়ার অপরাধে গত ১০ জুন দুপুরে মোজাফ্ফর রহমানের দু’পুত্র আনোয়ার (৪০) মনোয়ার (৩৬) ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

    এঘটনায় পুনরায় ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। মনোয়ার খারাপ স্বভাবের লোক। উপজেলা যুবলীগ নেতা রামানন্দ দাস হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন তিনি। যেকোন সময় দূর্ঘটনা ঘটাতে পারে। এমতাবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

    অভিযুক্ত মনোয়ার হোসেন জানান, নূর আলমের ঘরের টিনের পানি পড়েই পুকুরের পাড় ধ্বসে গেছে। তারা কি ভাবে ঘর রক্ষা করবে করুক। কেউ কিছু করতে পারবে না।

    শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের নিয়ে বসার কথা বলা হয়েছে। কথায় না আসলে পরবর্তিতে ব্যবস্থা নেয়া হবে।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন জানান, খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬