Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঙ্গু জীবন এখন রজব আলীর অভিশাপ
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২০ জুন, ২০২০ ১৫:৪৭
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২০ জুন, ২০২০ ১৫:৪৭

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    পঙ্গু জীবন এখন রজব আলীর অভিশাপ

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২০ জুন, ২০২০ ১৫:৪৭
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২০ জুন, ২০২০ ১৫:৪৭

    পঙ্গু জীবন এখন রজব আলীর অভিশাপ

    সংসার আর সন্তানদের চাহিদা মেটাতে মানুষ মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে বিভিন্ন কাজ করে অর্থ উপার্জনের জন্য। কিন্তু দিনাজপুরের হিলির গুমরা গ্রামের পঙ্গু রজব আলী (৭৩) শুধু চেয়ে চেয়ে দেখে, কিছুই করতে পারে না। তারও মন চাই অন্যদের মতো নিজ শরীর দ্বরা পরিশ্রম করে সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে। মনে জোর থাকলেও দেহে নেই জোর। একটু সাহায্য আর পঙ্গু বা বয়স্ক ভাতার কার্ডের জন্য বিভিন্ন মহলে ঘুরেও কোন লাভ হয়নি তার।

    একটি দুর্ঘটনা, একটা জীবনের সর্বনাশ। দীর্ঘ ৫ বছর যাবৎ রজব আলী কোন একটি দুর্ঘটনায় তার একটি পা অকেজো হয়ে যায়। সংসারে দুই মেয়ে ও ছোট এক ছেলে। স্ত্রীসহ পাঁচ জন সংসারের সদস্য। মাঠে নেই কোন আবাদি জমি। মেয়েদের বিয়ে হয়ে গেলেও তারা আজ রজব আলীর সংসারে পড়ে আছে। একে তো রজব আলী নিজেই চলতে পারে না,তার ঘাঁড়ের উপর আবার বোঝা হয়ে আছে দুই মেয়ে। কর্মহীন পঙ্গু রজব আলী আজ দিশেহারা। দুইটি লাঠি দিয়ে কোন রকম সে চলাফেরা করে। আজ মানুষের দ্বারে দ্বারে সে ঘুরছে, আর রাস্তার মানুষের মুখের দিকে ফেলফেল করে চেয়ে থাকে। সমাজের অনেক বৃত্তবান রয়েছে, কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই না।

    গ্রামের রাস্তার পাশে অনেক লোকের মাঝে দুই হাতে লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে রজব আলী। অপলক চোখে চেয়ে আছে সে, কি যেন বলতে চায়। অনেক কষ্ট করে লাঠির উপর ভর করে রজব আলী এসে বললেন, বাবা তোরা এ্যানা মোর কথা শুনবেন। হারা (আমরা) অচল মানুষ। চলবার পারি না। কোন কাজও মোর দ্বারা হয় না। সংসারে ছোলপল  (ছেলে-মেয়ে) নিয়ে খুবই কষ্টে আছু (আছি)। অনেক দিন ধরে মোর এই গতি। কত মানুষের গরত (কাছে) যাউ (যায়) কেউ কোন হেলপ (সাহায্য) করে না। চেয়ারম্যান-মেম্বাররা এযাবৎ এটা পঙ্গু ভাতার কার্ড বা কোন সাহায্য করে না। 

    অসহায়ত্ব রজব আলী বলতে বলতে কেঁদে ফেলল। ঘাঁড়ের গামছা দিয়ে চোখের পানি মুছে ফেলবে সেই শক্তিটুকু তার দেহে এখন নেই।

    কথা হয় রজব আলীর বড় মেয়ে সাবিনা ইয়াসমিনের সাথে। সে বলেন, গরীবের দুনিয়াতে কেউ নাই। আমার বাবা পঙ্গু মানুষ। অনেক দিন ধরে পরে আছে। দেশের কি কেউ নেই আমার পঙ্গু বাবাকে একটু সাহায্য করবে? করোনায় সরকার, চেয়ারম্যান, মেম্বারসহ অনেকেই খাদ্যসামগ্রী বিতরণ করে ছিলো, কিন্তু আমাদের কেউ ত্রাণ দেয়নি। খেয়ে না খেয়ে আমরা ভাই-বোন দিনাপাতি করছি। বাবা পঙ্গু মানুষ, সে তো কিছুই করতে পারে না। কত বার চেয়ারম্যান মেম্বাররা বাবার কাগজপাতি নিলো, কিন্তু এযাবৎ কোন কাজ হয়নি। ভিজিডি-ভিজিএফের কত চাল এলাকার মানুষ পাই, কই আমাদের তা দেওয়া হয় না।

    গুমরা বাজারের গ্রাম্যডাক্তার এমদাদুল হক  জানান, আমাদের এই গ্রামে রজব আলীর মতো অসহায় বা গরীব মানুষ আর কেউ নেই। সবার উচিৎ তাকে সাহায্য করা। তাকে দেখলে খুব মায়া লাগে। রজব আলীর পাশে এলাকার জনপ্রতিনিধিদের দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

    এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের ভারপ্রপ্ত চেয়ারম্যান আব্দুল রহিম  বলেন, রজব আলীকে আমি চিনি, সে একজন অসহায় লোক। এবার সরকারী ভাবে প্রতিবন্ধি বা পঙ্গু ভাতার কার্ড আসলে তার জন্য আমি একটি ভাতার কার্ডের ব্যবস্থা করবো। তাছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহযোগীতা রজব আলী পাবে

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬