Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নীলফামারীর কিশোরগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়ার কবলে ৬ শতাধিক ঘর বাড়ি
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ১৬:০২
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ১৬:০২

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    নীলফামারীর কিশোরগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়ার কবলে ৬ শতাধিক ঘর বাড়ি

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ১৬:০২
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ১৬:০২

    নীলফামারীর কিশোরগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়ার কবলে ৬ শতাধিক ঘর বাড়ি

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গনে ১টি ব্রীজ, ২টি রাস্তা, ১টি এতিমখানা-মাদ্রাসা, ২টি মসজিদসহ প্রায় ৬ শতাধিক বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়ায় বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার আতংকে অনেকের কাটছে ঘুমহীন রাত।

    ক’দিনের টানা বষর্ণে হঠাৎ চারালকাটা ও ধাইজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে- কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা তেলীপাড়া গ্রামে নদী ভাঙ্গন বাড়ির কাছাকাছি এসে গেছে। যেকোন মুহূর্তে নদীগর্ভে যেতে পারে এখানকার ৫০টি পরিবারের ঘরবাড়ি। এ গ্রামে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও ১০০টি বাড়ি ঘর। পার্শ্ববর্তী গ্রাম জুগিপাড়ায় নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে ৬০টি ঘর বাড়ি। একই ইউনিয়নের রুপালী কেশবা গ্রামে আশরাফুল উলুম মাদ্রাসা-এতিমখানাসহ ৪০টি ঘর বাড়ি নদী ভাঙ্গনের হুমকীতে পড়েছে ।

    কেশবা ময়দানপাড়া গ্রামে ঈদগাহ্ মাঠসহ ১০০টি ঘর বাড়িও পড়েছে নদী ভাঙ্গনের কবলে। গদা বজলার মেম্বার বাড়ির সামনে বড়ভিটা-কিশোরগঞ্জ পাঁকা রাস্তা, সংলগ্ন মসজিদসহ ৪০টি ঘর বাড়ি নদী ভাঙ্গনে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। রাস্তাটি ভেঙ্গে গেলে কয়েক হাজার লোকের চলাচলা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। এমনকি বড়ভিটা ইউনিয়নের সাথে কিশোরগঞ্জ উপজেলার যোগাযোগের সহজ যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে যাওয়ারও আশংকা দেখা দিয়েছে।

    এদিকে চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামে সরঞ্জাবাড়ী পুরাতন জামে মসজিদের কাছাকাছি ভাঙ্গন আসায় মসজিদটিসহ ১০টি ঘর বাড়ি নদীগর্ভে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। পার্শ্ববর্তী অবস্থিত সরঞ্জাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও হুমকির মুখে পড়বে। একই ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা চাড়ালকাটা নদীর উপরে সারোভাসা ব্রীজের গোড়াসহ রাস্তাটি ভাঙ্গণের হুমকির মুখে পড়েছে। যেকোন মুহূর্তে রাস্তাটি ভেঙ্গে যেতে পারে। নদীগর্ভে ব্রীজের গোড়াসহ রাস্তাটি নদীগর্ভে গেলে চাঁদখানা ইউনিয়নের কয়েক হাজার লোকের কেল্লাবাড়ী ও তারাগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে যাবে। এছাড়া ওই গ্রামের ২০০ টি ঘর বাড়ি পড়েছেও ভাঙ্গনের হুমকীতে। এদিকে সরঞ্জাবাড়ী গ্রামে নদী ভাঙ্গণ মসজিদের কাছাকাছি আসায় এলাকাবাসী নিজেরাই বাঁশ দিয়ে পানির গতিপথ পরিবর্তন করায় ভাঙ্গণ সাময়িক বন্ধ করা গেছে। তারা জানান- সরঞ্জাবাড়ী পুরাতন জামে মসজিদ ভয়াবহ হুমকিতে রয়েছে। এখানে বাড়ি ঘরসহ একটি প্রাইমারী স্কুলের কাছাকাছি ভাঙ্গণ এসেছে। 

    কিশোরগঞ্জ সদর ইউপির তেলীপাড়া গ্রামের জেসমিন, মনজিলা, আঞ্জুয়ারা বেগম জানান- নদী ভাঙ্গণ ঘরের কাছাকাছি এসেছে। যে কোন সময় বাড়ি ঘর নদীতে ভেসে যেতে পারে। রাতে আমরা ঘুম পারতে পারছি না। কখন বাড়ি ঘর নদীগর্ভে যাবে সে আতংকে। তারা জরুরীভাবে বাঁধ নির্মাণ করে ঘর বাড়ি রক্ষার দাবী করেন।
    একই গ্রামের আব্দুল মজিদ জানান- আমার ১০ শতক জমি ছিল। ইতোমধ্যে ৯ শতক জমি নদীগর্ভে গেছে। অবশিষ্ট ১ শতক জমির উপর বাড়ি আছে। সেটিও নদীতে গেলে আমার বসবাস করার কোন জায়গায় থাকবে না।

    রুপালী কেশবা গ্রামবাসী জানান- নদী ভাঙ্গন রোধে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আশরাফুল উলুম মাদ্রাসাসহ এখানে ৪০টি বাড়ি ঘর নদীগর্ভে চলে যাবে। অন্যদিকে কেশবা ময়দানপাড়াবাসী জানান- নদী ভাঙ্গন যেভাবে শুরু হয়েছে এতে বাড়ি ঘর ও ঈদগাহ মাঠটি রক্ষা করা সম্ভব হবে না। 
    গদা গ্রামবাসী জানান- বজলার মেম্বারের বাড়ী সংলগ্ন নদী ভাঙ্গণে বড়ভিটা-কিশোরগঞ্জ রাস্তাটি হুমকীর মুখে পড়েছে। নদী ভাঙ্গনে রাস্তাটি ভেঙ্গে গেলে কয়েক হাজার লোকের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। এছাড়া মসজিদটি পড়েছে ভয়াবহ ভাঙ্গনের কবলে। রাস্তা, মসজিদ ও বাড়ী ঘর ভাঙ্গন রোধে জরুরীভাবে বাঁধ নিমার্ণের দাবী করেন এলাকাবাসী।

    এলাকাবাসী আরও জানান- আগে নদী ভাঙ্গন এত ছিল না। ড্রেজার মেশিন দিয়ে নদী খনন করার ফলে এ ভানণ ভয়াবহ রুপ নিতে পারে। তারা আরও বলেন- ড্রেজার মেশিন দিয়ে নদী খনন করে বালু দু’ সাইডে রাখায় ক’দিনের বর্ষণে বালুগুলো নদীতে পড়ে যাচ্ছে এবং নদী ভাঙ্গনে বালুগুলো দিয়ে আবার নদী ভরাট হয়ে যাচ্ছে। এতে ভাঙ্গন আরও ভয়াবহ রুপ নিতে পারে।

    চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা গ্রামবাসী জানান- নদী ভাঙ্গতে ভাঙ্গতে সকাল বেলা সারোভাসা ব্রীজের গোড়ার দিকে ভাঙ্গন এসেছে। ব্রীজের গোড়াসহ ব্রীজ সংযোগ রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে যে কোন সময় পড়তে পারে। এটি ভেঙ্গে পড়লে ব্রীজটি যেমন হুমকীর মুখে পড়বে অন্যদিকে চাঁদখানা ইউনিয়নের কয়েক হাজার লোকের কেল্লাবাড়ী-তারাগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

    চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি জানান- সারোভাসা ব্রীজের গোড়াসহ চাঁদখানা ইউনিয়েনের সাথে যোগাযোগের রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়েছে। ভাঙ্গন ব্রীজের গোড়ার কাছাকাছি এসেছে। এছাড়া এ গ্রামের ২০০ টি ঘর বাড়ির নদী ভাঙ্গনে নদীগর্ভে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

    সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের এসডি মোফাখখারুল ইসলাম নদী ভাঙ্গনের বিষয়টি স্বীকার করে বলেন, নদী ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

    খবর পেয়ে নদী ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। 

    উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান- চাঁদখানা ইউনিয়নের সারোভাসা ব্রীজের গোড়াসহ রাস্তাটি, গদা রাস্তা, এতিমখানা ১টি, মসজিদ ২টি সহ ৬ শতাধিক বাড়ি ঘর ৭টি পয়েন্টে নদীগর্ভে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এসডি মোফাখ্খারুল সাহেব আমাদের সাথে সব এলাকা দেখেছেন। তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম আজাদ বলেন- নদী ভাঙ্গন থেকে রাস্তা, ব্রীজ, প্রতিষ্ঠান, মসজিদসহ ঝুঁকিপূর্ণ ঘর বাড়ী রোধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। তারা জরুরীভিত্তিতে ভাঙ্গন রোধে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। 

     

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬