জয়পুরহাটে আরও ৫৭ জন আক্রান্ত, মোট ৫০৯
জয়পুরহাটে ৫০০ ছাড়িয়ে গেল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে আরও ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৯ জনে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, সোমবার রাতে ৩৯২ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২৩১ জন করোনা রোগী।

জয়পুরহাট প্রতিনিধি