Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সতর্কবার্তা নয় সরাসরি চাঁদাবাজদের দমন করার ঘোষণা বগুড়া পুলিশ সুপার আলী আশরাফের
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৬:৩৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৬:৩৮

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    সতর্কবার্তা নয় সরাসরি চাঁদাবাজদের দমন করার ঘোষণা বগুড়া পুলিশ সুপার আলী আশরাফের

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৬:৩৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৬:৩৮

    সতর্কবার্তা নয় সরাসরি চাঁদাবাজদের দমন করার ঘোষণা বগুড়া পুলিশ সুপার আলী আশরাফের

    সতর্কবার্তা আর সচেতনতার সময় শেষ, নির্মাণাধীণ ভবনে চাঁদাবাজি বন্ধে এবং প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে এর সাথে জড়িতদের জিরো টলারেন্সে দমন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষে কঠোর হুশিয়ারী দিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। আর এক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার চিরতরে সমাধানের লক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আগামী ১ মাসের মধ্যে বগুড়াকে চাঁদাবাজ মুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

    বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের আয়োজনে সোমবার বিকেলে শহরের দত্তবাড়ি তন্ময় কমিউনিটি সেন্টারের সভাকক্ষে বগুড়া সদর উপজেলা পরিষদ এবং বগুড়া পৌরসভার সকল জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।

    সভায় জনপ্রতিনিধিদের ব্যক্ত করা নানা অভিযোগ এবং মতামতের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আরো বলেন, ইতিমধ্যে জেলার সকল নির্মাণাধীণ ভবনে জেলা পুলিশের পর্যবেক্ষণের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে, যার কারণে ইতিমধ্যেই সুফল পেতে শুরু করেছে সাধারণ জনগণ। তিনি বলেন, অপরাধী ও চাঁদাবাজদের দমনে কাউকে কোন লিখিত অভিযোগ দিতে হবেনা মৌখিকভাবে সুনির্দিষ্ট তথ্য দিলেই জেলা পুলিশ সাথে সাথে তার ব্যবস্থা নেবে। সেই সাথে সাময়িক সময়ের জন্যে যারা অপরাধ ছেড়ে দিয়ে পুলিশের চোখ কে ধুলো দেওয়ার চেষ্টা করছেন তাদেরকেও তালিকা ধরে ধরে উৎখাত করা হবে মর্মে হুশিয়ারী দেন এসপি আলী আশরাফ।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এবং বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শামসুদ্দিন শেখ হেলাল। গণমাধ্যমকর্মী এবং যুব সংগঠক সঞ্জু রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় জনপ্রতিনিধিদের মাঝে মুক্তআলোচনায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সদরের ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে সাবগ্রামের আবু সালেহ নয়ন, ফাঁপোড়ের মহররম আলী, নামুজার রাসেল মামুন, শেখেরকোলার কামরুল ইসলাম এবং শাখারিয়া ইউপি’র কামরুল হুদা উজ্জ্বল, বগুড়া পৌরসভার কাউন্সিলরবৃন্দ যথাক্রমে ১ নং ওয়ার্ডের সার্জিল আহম্মেদ টিপু, ২ নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম বিটু, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, ১০ নং ওয়ার্ডের আরিফুর রহমান আরিফ, ১১ নং ওয়ার্ডের সিপার আল বখতিয়ার, ১২ নং ওয়ার্ডের আব্দুর রহিম প্রাং, ১৪ নং ওয়ার্ডের রেজাউল করিম রতন, ১৯ নং ওয়ার্ডের ওসমান গণি, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রোস্তম আলী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা হাসি। এছাড়াও অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আমিনুল ইসলাম, বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, সদরের সকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরবৃন্দ যথাক্রমে শফিকুল ইসলাম পলাশ, আবুল কালাম আজাদ, নান্নু খান, এনায়েত হোসেন, জামিরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূইয়া প্রমুখ। পুলিশ এবং জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে বগুড়া থেকে চাঁদাবাজ নির্মূলের সিদ্ধান্তের মাধ্যমে সদর ওসি হুমায়ুন কবীর সকলকে ধন্যবাদ দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬