Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • একটু বৃষ্টি হলেই গৃহবন্দী জয়পুরহাটের বামনগ্রামবাসী
    জয়পুরহাট প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ১৫:৩০
    জয়পুরহাট প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ১৫:৩০

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    একটু বৃষ্টি হলেই গৃহবন্দী জয়পুরহাটের বামনগ্রামবাসী

    জয়পুরহাট প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ১৫:৩০
    জয়পুরহাট প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ১৫:৩০

    একটু বৃষ্টি হলেই গৃহবন্দী জয়পুরহাটের বামনগ্রামবাসী

    জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রামে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই গৃহবন্দী হয়ে পড়ে গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি গ্রামের পাশেই কয়েকটি পুকুর খননের পর তারা পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় এই ভোগান্তিতে পড়েছে তারা। দীর্ঘ প্রায় ৫ বছরের এই ভোগান্তি যেন শেষ হবার নয় তাদের। এ ঘটনায় তারা কয়েক বছর আগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও এর কোন সুরহা হয়নি। এমনকি পরে আদালতে মামলা করা হলে আদালত সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য পুকুর মালিকদের নির্দেশ দিলেও কিন্তু সেই নির্দেশও মানছেনা প্রভাবশালী পুকুর মালিকরা। 

    অভিযোগ সুত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রামের সতেন চন্দ্র মালীর ছেলে নারায়ন চন্দ্র মালী, ঝড়ু চন্দ্রের ছেলে জিতু চন্দ্র সহ কয়েকজন প্রায় ৫ বছর আগে ওই গ্রামের পাশেই কয়েকটি পুকুর কাটে। পুকুর কাটার সময় প্রশাসন থেকে বলা হয় পানি নিষ্কাশনের ব্যবস্থা করে পুকুর কাটতে। কিন্তু তারা পুকুর খননের পর পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না করায় একটু বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়ে গ্রামবাসী। গ্রামবাসীরা বারবার বলার স্বত্বেও তারা প্রভাবশালী হওয়ায় এর কোন প্রতিকার হয়নি।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটু বৃষ্টি হলেই গ্রামের অনেকের বাড়ির আঙিনায় বন্যার মত পানি উঠে যায়। এছাড়াও ডুবে যায় গ্রামের রাস্তা। ফলে বাড়ি থেকে বের হতে পারেনা গ্রামবাসী। ইতিমধ্যেই দেয়ালে পানি লাগার কারনে ভেঙ্গে গেছে অনেক মাটির দেওয়াল। আর বৃষ্টির ফলে গ্রামের রাস্তাটি হাটু জলে ডুবে যায়। এছাড়াও আশেপাশের জমিতে সারাবছর পানি জমে থাকায় সেখানে শুধু ধান ছাড়া আর কোন ফসলই চাষ হয়না। 

    গ্রামবাসী রফিকুল ইসলাম মন্ডল বলেন, আমাদের গ্রামের আশেপাশের সব জমিতে পটল, করলা, বেগুন, আলুসহ বিভিন্ন ফসল আবাদ হতো। কিন্তু এলাকার প্রভাবশালী নারায়ন চন্দ্রসহ আরও কয়জন পুকুর খনন করে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় এখন শুধু ধান ছাড়া আর কোন ফসল চাষ হয়না। 

    গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সইমুদ্দিন আক্ষেপ করে বলেন, বৃষ্টির পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ঘর-বাড়ি সব ভেঙ্গে যাচ্ছে। এজন্য আমরা প্রশাসনের কাছে দরখাস্ত করি। পরে এমপি, ইউএনও, পুলিশ, চেয়ারম্যান সবাই আসল কিন্তু আমাদের কোন ব্যবস্থা হলোনা।

    গ্রামবাসী মাসুম, ইলিয়াস, রবিউল, হান্নান, জহরন বেগম সহ আরো অনেকে বলেন, পুকুর মালিকরা তাদের নিজের জমিতে পুকুর খনন করেছে কোন সমস্যা নাই। কিন্তু পুকুর খনন করে গ্রামের পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। এতে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট সব ডুবে যাওয়ায় ও বাড়ির উঠোন পর্যন্ত পানি উঠায় গৃহবন্দি হয়ে পড়ি আমরা। এছাড়াও প্রায় ২০০ বিঘা জমিতে আর মোসুমী ফসল করলা, পটল, বেগুন, আলু চাষ হয়না। শুধু মাত্র ধান চাষ হয়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে আকুল আবেদন করছি আমাদের গ্রামে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। 

    এ বিষয়ে পুকুর মালিকদের কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।

    স্থানীয় জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

    কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন বলেন, এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬