Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে মহাসড়কে অবাধে চলে চাঁদাবাজি
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ২২:২৪
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ২২:২৪

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    নন্দীগ্রামে মহাসড়কে অবাধে চলে চাঁদাবাজি

    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ২২:২৪
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ২২:২৪

    নন্দীগ্রামে মহাসড়কে অবাধে চলে চাঁদাবাজি

    বগুড়া-নাটোর মহাসড়কে দেদারছে চলাচল করছে সবধরণের থ্রিহুইলার। হাইকোর্টের নিষেধাজ্ঞা মানছে না কেউই।

    বুধবার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে মহাসড়কে এমন চিত্র দেখা গেছে। মহাসড়কের পাশে হাইওয়ে থানার সামনে দিয়েই চলাচল করছে শতশত থ্রিহুইলার। তবে পুলিশ বলছে, মহাসড়কে থ্রিহুইলার প্রশ্নে আপস নেই।

    অন্যদিকে সিএনজি ও অটোচালকদের কাছ থেকে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে সংর্ঘষের আশঙ্কা দেখা দিয়েছে। আর এই চাঁদাবাজির টাকায় বাড়ছে মাদকসেবীদের সংখ্যা। ফলে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

    জানা যায়, সিএনজি ও অটোচালকদের কাছ প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। সেই টাকা চলে যাচ্ছে মাদকসেবীদের পকেটে। সিএনজি মালিক সমিতি ও অটোভ্যান সমিতির নামে প্রতিদিন সকাল থেকে চাঁদা আদায় করে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞাও মানছে না কেউই। কুন্দারহাট হাইওয়ে থানার গেটের পাশেই মহাসড়কে সিএনজি স্ট্যান্ড। নন্দীগ্রাম থেকে বগুড়ার শাকপালা পর্যন্ত মহাসড়কে সিএনজিসহ সবগুলো থ্রিহুইলার চলাচল করছে দেদারছে। হাইওয়ে পুলিশের লোক দেখানো অভিযান নিয়েও প্রশ্ন উঠেছে। 

    সরেজমিনে গিয়ে দেখা যায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশেই তিনটি সিএনজি স্ট্যান্ড ও তিনটি অটোভ্যান স্ট্যান্ড, রণবাঘা বাজারে দুটি করে সিএনজি-অটোভ্যান স্ট্যান্ড ও কুন্দারহাট বাজারে দুটি স্ট্যান্ড। হাইওয়ে থানাকে ম্যানেজ করে সবগুলো থ্রিহুইলার মহাসড়কেই চলাচল করে বলে জানিয়েছেন কয়েকজন চালক। এছাড়া বিশেষ তদবিরে আটককৃত থ্রিহুইলার ছেড়ে দেয়ারও অভিযোগ রয়েছে। 

    প্রাপ্ততথ্যে জানা গেছে, উপজেলায় দুই শতাধিক সিএনজি রয়েছে। আগে প্রতিদিন সিএনজি সমিতির নামে ৩৫ টাকা করে নিয়েছে, এখন ২০ টাকা নেয়। প্রত্যেক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নন্দীগ্রাম উপজেলার এসব স্ট্যান্ডের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ইতিপুর্বেও নানা ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখন আবারও নিয়ন্ত্রণ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। ফলে যে কোনো সময় চাঁদাবাজির নিয়ন্ত্রন নিয়ে খুন-জখম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে সিএনজি-অটোরিক্সা চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে এসব চাঁদাবাজদের কোনো রেজিষ্ট্রাড সংগঠন নেই। পেশিশক্তি এবং ক্ষমতার দাপট দিয়েই লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে। 

    অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিএনজি চালক জানান, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী থ্রিহুইলার চালকদের কাছ থেকে বিভিন্ন স্থানে প্রতিদিন চাঁদা নেওয়া হয়। সমিতির সাইনবোর্ড লাগিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দাপট দেখায়। চাঁদার টাকা চলে যায় মাদকসেবীদের পকেটে। রাজনৈতিক সুবিধার জন্য সমিতির আড়ালে মাদকসেবীদের অবস্থান সক্রিয় করছে। সিএনজি মালিক ও চালকরা শুধু দেয়, বিনিময়ে মহাসড়কে শান্তিতে গাড়ি চালানোর সুযোগ মেলে। তবে চাঁদার টাকা মাদকসেবীদের পেছনে খরচ না করে যদি শ্রমিকদের উন্নয়নের কথা ভাবত, তাহলে আমরা উপকৃত হতাম।

    এদিকে পৌর শহর সহ উপজেলা জুড়ে বিভিন্ন বাজারে রয়েছে কথিত অটোভ্যান সমিতি। প্রতিদিন চাঁদা ও জমার টাকা দেওয়ার পর অর্জিত আয় দিয়ে চালকদের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। বিষয়টির প্রতিকারের সম্ভাবনা খুঁজছেন থ্রিহুইলার মালিক ও চালকরা। 

    সিএনজি মালিক সমিতির ক্যাশিয়ার মাহাবুর রহমান বলেন, আগে ৩৫ টাকা করে নেওয়া হতো, এখন প্রত্যেক সিএনজি থেকে ২০ টাকা করে নেয়া হচ্ছে। এটা মাষ্টারদের খরচ। 

    মহাসড়কে অবাধে থ্রিহুলার চলাচল করছে এমন প্রশ্ন করা হলে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মহাসড়কে থ্রিহুইলার চলাচলের কোনো সুযোগ নেই। যেসব চলছে, সেগুলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬