Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে পৌরসভার একটি ওয়ার্ডসহ দশ গ্রামের কয়েকশ’ পরিবার পানিবন্দি
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ২২:২৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ২২:২৫

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    শেরপুরে পৌরসভার একটি ওয়ার্ডসহ দশ গ্রামের কয়েকশ’ পরিবার পানিবন্দি

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ২২:২৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ২২:২৫

    শেরপুরে পৌরসভার একটি ওয়ার্ডসহ দশ গ্রামের কয়েকশ’ পরিবার পানিবন্দি

    উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও আষাঢ়ের অবিরাম বর্ষণে বগুড়ার শেরপুরে বাঙালি ও করতোয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পৌরশহরের ৩নং ওয়ার্ডসহ উপজেলার অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে।

    এসব এলাকার অনেক বাসা-বাড়ি ও রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েকশ’ পরিবার। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বানভাসী মানুষ। সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন তারা।

    শেরপুর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নিমাই ঘোষ জানান, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তার ওয়ার্ডের ঘোষপাড়া, পূর্বদত্তপাড়া ও উত্তরসাহাপাড়া এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এসব এলাকার চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়িঘরে পানি উঠেছে। ডুবে গেছে রাস্তা-ঘাট। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধশতাধিক পরিবার। এরমধ্যে পনেরটি পরিবারের লোকজন বাসা-বাড়ি ছেড়ে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন বলে জানান এই কাউন্সিলর।

    এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঙালি নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর, মাগুতাইড়, শুভগাছা ও খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া, বথুয়াবাড়ী, শালফা, শুভলী, বেড়েরবাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার রাস্তা-ঘাট, ফসলি জমি ও জলাশয় পানিতে তলিয়ে গেছে। উঠতি ফসল রোপা-আউশ ধান ডুবে যাওয়ায় চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া অনেক বাসাবাড়িতেও পানি উঠেছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন তারা। বিশেষ করে গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন ওইসব পানিবন্দি মানুষ।

    এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, কয়েকদিন ধরে আষাঢ়ের অবিরাম বৃষ্টি হচ্ছে। এরপর উজান থেকে আসা পাহাড়ী ঢলের পানিতে ওই দুই নদীর পানি বাড়ছে। এতে করে পৌরসভার একটি ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকার নিম্লাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো সবসময় মনিটরিং করা হচ্ছে। সেইসঙ্গে বানভাসী মানুষদের সব ধরণের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬