Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ২২:৩৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ২২:৩৮

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    সৈয়দপুরে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ২২:৩৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ২২:৩৮

    সৈয়দপুরে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত

    নীলফামারীর সৈয়দপুর শহরের একই স্থানে একই রাতে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি  সংঘটিত হয়েছে।

    রোববার দিবাগত গভীর রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের ওই চুরি ঘটনাটি ঘটে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেন্টিলেটর ভেঙ্গে গ্রীল ও ছাউনির টিন কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোনসহ নগদ প্রায় সোয়া তিন লাখ টাকা নিয়ে গেছে। সোমবার সৈয়দপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের মেসার্স এস. এস ট্রেডার্স, জাবেদ ইলেকট্রনিক্স, লাইট হাউজ, আজিজার সাইকেল স্টোর, হাবিবা ফার্মেসী ও সেবা ফার্মেসীর দোকান মালিকরা প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা যথারীতি দোকানপাট বন্ধ হয়ে নিজ নিজ বাড়িতে চলে যান।  গভীর রাতে  চোরের দল উল্লিখিত দোকানগুলোর ভেন্টিলেটার ভেঙ্গে এবং গ্রীল ও ছাউনির টিন কেটে ভেতরে ঢুকে পড়ে। পরে চোরের দল দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে মেসার্স এস. এস. ট্রেডার্স নামের একটি বাইসাইকেল শো-রুমের নগদ ২৫ হাজার টাকা, জাবেদ ইলেকট্রনিক্সের ৩০ হাজার, লাইট হাউজের ১০ হাজার এবং হাবিবা ফার্মেসীর নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও  ৪০ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায়। মালিকরা সকালে তাদের নিজ নিজ দোকান খুলতে এসে দেখেন দোকানের ক্যাশবাক্স ভাঙ্গা এবং ছাউনির টিন ও ভেন্টিলেটরের গ্রীল কাটা। পরে তারা দোকান চুরির ঘটনাটি টের পান। 

    চুরি বিষয়ে ওই সড়কের নাইট গার্ড  মো. রাজু জানায়, রাত ১২ টার পর বৃষ্টি শুরু হয়ে তা  সকাল পর্যন্ত অব্যাহত ছিল। তিনি পাহারারত অবস্থায় প্রতিটি দোকানের তালা কয়েক দফায় টেনে টেনে দেখেন। দোকানের তালা ও সার্টার ঠিক ছিল। পিছনের দিকে উপরে কি হয়েছে তা জানেন না তিনি। আর হয়ত মুষলধারে বৃষ্টির কারণে আওয়াজ পাননি তিনি। 

    পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

    এদিকে, বাণিজ্যিক শহরে ব্যস্ততম সড়কে একই স্থানে একই রাতে ছয়টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, রাতে শহরে এভাবে  অভিনব কায়দায় দোকানপাট চুরির ঘটনা ঘটলে আমরা দোকানপাট বন্ধ করে বাড়িতে গিয়ে কিভাবে নিশ্চিতে ঘুমাবো।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬