Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলিতে ধান ক্ষেতে হিড়িক পড়েছে মাছ ধরার
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০ ১৭:৫০
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০ ১৭:৫০

    আরো খবর

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    এক জীবন্ত কিংবদন্তীর অবিরাম ছুটে চলার গল্প ড. একেএম জাকারিয়া

    হিলিতে ধান ক্ষেতে হিড়িক পড়েছে মাছ ধরার

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০ ১৭:৫০
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০ ১৭:৫০

    হিলিতে ধান ক্ষেতে হিড়িক পড়েছে মাছ ধরার

    জমিতে জমা হয়েছে বর্ষার পানি। আমন চাষে জমি তৈরিতে ব্যস্ত কৃষকরা। পাওয়ার টিলার দিয়ে জমি চাষে ভেসে উঠছে দেশী মাছ। আর সেই মাছ ধরতে হিড়িক পড়েছে দিনাজপুরের হিলির ধানক্ষেতে।

    মাছে ভাতে বাঙালি, মাছের প্রতি লোভ অনেকেরই। বোরো মৌসুমে ধান কাটার শুরুতেই শুরু হয়েছে বর্ষা। বর্ষার পানিতে জন্ম নিয়েছে দেশীয় ময়া, পুটি, ডারকা, চেং, সাটি, খৈলসা, মাগুর, গুচি ও সোলসহ বিভিন্ন প্রজাতির মাছ। শুরু হয়েছে আমন চাষের প্রস্তুতি। জমি তৈরিতে মাঠে নামিয়েছে পাওয়ার টিলার। জমি চাষে পানি ঘোলাটে হয়ে ভেসে উঠছে মাছ। আর গ্রামের নারী,পুরুষ ও কিশোররা মেতে উঠেছে মাছ ধরতে। ঘোলা কাদামাটিতে হাত এবং খৈচালা দিয়ে সহজেই তারা মাছ ধরতে পারছে।

    বর্ষাকালে প্রতিটি মাছ ডিম ছাড়ে। অনেক ডিম কাদার সাথে মিশে থাকে। বর্ষা শেষ হলে পানি শুকিয়ে য়ায়। পরের বছর আবার বর্ষা শুরু হলে, কাদাতে থাকা সেই ডিমগুলো পোনা মাছ ছাড়ে। এভাবে ধানক্ষেতে বা ছোট ছোট খালবিলে মাছের জন্ম হয়।

    হিলির ছাতনির রাস্তার পাশে মাছ ধরতে আসা গায়ে কাদামাটি লাগানো ৮ বছরের শিশু সাদেকুল ইসলামের সাথে কথা হয় সে বলেন, সকাল থেকে মাছ ধরছি। অনেকগুলো মাছ পায়ছি। একটু পর বাড়িতে মাছ নিয়ে যাবো, মাছ দেখলে মা খুব খুশি হবে।

    একজন আদিবাসী মেয়ে মিথীলা হাস্তা বলেন, ঐ আদিবাসী পাড়ায় আমাদের বাড়ি। প্রতি বছর আমন চাষের সময় আমি খৈচালা দিয়ে ধানক্ষেতে মাছ ধরি। সকাল থেকে প্রায় এক কেজি মাছ ধরতে পারছি। আমার সাথে আমার মাও এসেছে মাছ ধরতে। 

    আব্দুল মালেক বলেন, এই ক্ষেত আমার। আমন চাষের সময় প্রতি বছর আমার এই জমিতে প্রচুর মাছ হয়। জমি তৈরি করতে পাওয়ার টিলার নামিয়েছি। জমিতে মাছ দেখে আমিও লোভ সামলাইতে পারিনি, তাই আমিও মাছ ধরছি।

    এবিষয়ে হাকিমপুর উপজেলা মৎস কর্মকর্তা উম্মে হাবিবা সিদ্দিকা জানান, বর্ষাকালে খাল,বিল ও পুকুর পানিতে ভরে যায়। সেখান থেকেই বিভিন্ন জাতের মাছ ধানক্ষেতে ছড়িয়েছিটিয়ে যায়। অনেক সময় প্রাকৃতিক কারণে জমিতে মাছ চলে আসে। আমন মৌসুমে কৃষকরা যখন জমি তৈরি করে, পানিতে থাকা মাছগুলো ভেসে বেড়ায়। তখন সহজেই হাত দিয়ে মাছ ধরে সবাই।

    সর্বশেষ সংবাদ
    1. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    2. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    3. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    4. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    5. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    6. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    7. নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    সর্বশেষ সংবাদ
    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬