বগুড়ায় একদিনে ৮৫ জন করোনা রোগী সুস্থ
বগুড়ায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন। মারা গেছেন ৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন, শিশু ৩ জন। এই সময়ে আরও ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেলে ২৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জন পজিটিভ।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৪৪৪৬ জন। সুস্থ হয়েছেন ২৮৪৫ জন। মারা গেছেন ৯৫ জন।

অনলাইন ডেস্ক