Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৪:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৪:২৩

    আরো খবর

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৪:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০ ১৪:২৩

    বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

    বগুড়া শহরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনির (৩৩) মৃত্যু হয়েছে।

    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোববার গভীর রাতে তিনি মারা যান।

    বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদত হোসেন সাজুর ছেলে।

    জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত দাবি করেন, পুলিশের সোর্স, মাদক ব্যবসায়ী ও শিবির ক্যাডার আবদুস সোবহান এ হামলায় জড়িত। তাকে গ্রেফতার করা না হলে প্রয়োজনে এ ব্যাপারে কর্মসূচি দেয়া হবে।

    সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সোবহান তার সোর্স নন; নারীঘটিত বিষয়ে মারপিটের ঘটনা মীমাংসা করা নিয়ে এ ঘটনা ঘটেছিল।

    স্বজনরা জানান, গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে আবদুস সোবহান তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সামনে আসেন। ফোনে বাড়ি থেকে ডেকে বের করে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ভাগ্নে রিফাতউজ্জামান ছন্দ বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

    এর পর রক্তাক্ত মামা-ভাগ্নেকে মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দীঘিরপাড় এলাকায় ফেলে দেয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।

    ছন্দের শরীরে ১০ ব্যাগ রক্ত দিতে হয়। পর দিন রনির বড় বোন শারমিন আকতার রুমা সদর থানায় সোবহান, নোমান, রাকিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাকিবকে গ্রেফতার করে।

    মৃত রনির বোন রুমা জানান, গত রোজার মধ্যে শহরের বাঁদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসেন। পাড়ায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

    সোবহান তার নিজের মতো করে বিচার করতে চান। এতে রনি সাড়া না দেয়ায় সোবহান ক্ষুব্ধ হয়। এর জের ধরে গত ১৮ জুলাই রনি ও ছন্দকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়।

    সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, আগের মামলার সঙ্গে হত্যার ধারা যোগ হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

    সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কিছু দিন আগে ছন্দ অসামাজিক কাজের জন্য মালগ্রাম কবরস্থানে নারী নিয়ে গিয়েছিল। স্থানীয়রা তখন ছন্দকে শাসন করেছিলেন। এ নিয়ে কয়েক দফা পাল্টাপাল্টি মারপিটের ঘটনা ঘটেছিল। সোবহান মূলত মীমাংসার চেষ্টা করেছিলেন। রনি মূলত ছুরিকাঘাতের জন্য নয়; অন্য কোনো রোগের কারণে মারা গেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    2. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    3. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    4. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    5. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    6. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    7. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬