Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৪১

    আরো খবর

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৬

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৪১

    চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৬

    চুয়াডাঙ্গায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধুর ৬ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও চারজন। হতাহতরা সবাই দিনমজুর।

    আজ শনিবার ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের পল্লী চিকিৎসক মিলন হোসেন (৪০), তিতুদহ গ্রামের আব্দুর রহিম মণ্ডলের ছেলে শরীফ উদ্দিন (৩০), একই গ্রামের পিয়ত আলীর ছেলে রাজু আহমেদ (৪৫), তাহাজ্জত হোসেনের ছেলে সোহাগ আলী (২৫), হায়দার আলীর ছেলে কালু মণ্ডল (৪০) ও বসু ভাণ্ডারদহ গ্রামের নিতাই চন্দ্রের ছেলে ষষ্ঠী চন্দ্র (৪৫)।

    আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ গ্রামের বজলুর রহমানের ছেলে বাবলুর রহমান, তিতুদহ গ্রামের খোদারত মণ্ডলের ছেলে আকাশ আলী, যুগিরহুদা গ্রামের নাঈম আহমেদ ও সরোজগঞ্জ বাজারের আলমগীর হোসেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-২১৬১) শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছাড়ে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসটি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে পৌঁছায়।

    এ সময় বাসটি প্রথমে একটি আলমসাধু, পাখিভ্যান, মোটরসাইকেল এবং পরে আরও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী ও পরে হাসপাতালে নেয়ার পথে আরও চারজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

    চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুস সালাম  বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় পাই। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিলে আরও তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এছাড়া রাজশাহী নেয়ার পথে আরও একজন মারা যান।

    চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, হতাহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর। তিনি আরো বলেন, বাসটি আটক করা হয়েছে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    2. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    3. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    4. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    5. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    6. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    7. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬