জার্নালবিডি২৪.কম এর কিশোরগঞ্জ প্রতিনিধি করোনায় সংক্রমিত
দেশের করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাঠে সক্রিয় থাকা স্থানীয় প্রেসক্লাবের আহ্বায়ক ও জার্নালবিডি২৪.কম এর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগষ্ট নমুনা দিয়েছিলাম। বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে নমুনা টেস্টের ফলাফলে কোভিড-১৯ পজিটিভ এসেছে। ২৮ জুলাই থেকে হালকা জ্বর অনুভব হয়। তখন থেকেই নিজেকে গুটিয়ে ফেলি। বাসার মধ্যে আইসোলেশনে আছি।
এ প্রতিনিধি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি কর্মসূচির অন্যতম সংগঠক ও মূখ্য সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই উপজেলায় সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ কর্মে নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি।
তিনি বর্তমানে সুস্থ্য রয়েছেন। নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন। দ্রুত সুস্থ্যতায় সকলের দোয়া কামনা করেছেন।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি