Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তির পৃথক অর্থদন্ড ও কারাদন্ড
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০ ০৬:০২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০ ০৬:০২

    আরো খবর

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তির পৃথক অর্থদন্ড ও কারাদন্ড

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০ ০৬:০২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০ ০৬:০২

    সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তির পৃথক অর্থদন্ড ও কারাদন্ড

    নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তির পৃথক মেয়াদে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ওই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী সোনাপুকুর এলাকার মৃত. রইসুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান(২৮) এবং সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল শুটকি আড়ত এলাকার মো. সামসুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২২)। এদের মধ্যে মো. মাহমুদুল হাসানকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের ফ্রেন্ডস্ মেডিক্যাল স্টোরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল রেখে বিক্রির দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং নজরুল ইসলামকে টাপেন্টাডল সেবনের দায়ে  এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শত টাকা করা হয়। 

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের উপস্থিতিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল শুটকি মোড় এলাকা থেকে নজরুল ইসলামকে দুই পিস টাপেন্টাডলসহ হাতেনাতে আটক করেন। এ সময় সে শহরের শহীদ তুলশীরাম সড়কের ফ্রেন্ডস্ মেডিক্যাল স্টোর থেকে টাপেন্টাডল দুইটি  কিনেছে বলে পুলিশকে জানান। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শহরের শহীদ তুলশীরাম সড়কের ফ্রেন্ডস্ মেডিক্যাল স্টোরে অভিযান চালিয়ে ২১ পিস নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি ও সেবনের দায়ে উল্লিখিত দুই ব্যক্তিকে পৃথক পৃথক মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। এ সময় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো.সাহিদুর রহমান, সৈয়দপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক  মো. নজরুল ইসলাম মোস্তফা, ওষুধ ব্যবসায়ী মো. আসলাম ও এজাজ আহমেদ প্রমূখ ্উপস্থিত ছিলেন।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তির সাজার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কারাদন্ডপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
    প্রসঙ্গত, গত ৮ জুলাই ব্যথানাশক হিসেবে ব্যবহৃত টাপেন্টাডলকে ‘খ’ শ্রেণির মাদক হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার

     

    সর্বশেষ সংবাদ
    1. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    2. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    3. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    4. সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    5. একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার
    6. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    7. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬