Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • তেঁতুলিয়ায় মিথ্যা অভিযোগ ও প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০ ১৫:৩৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০ ১৫:৩৫

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    তেঁতুলিয়ায় মিথ্যা অভিযোগ ও প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০ ১৫:৩৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০ ১৫:৩৫

    তেঁতুলিয়ায় মিথ্যা অভিযোগ ও প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অন্যের জমি দখল ও হুমকি দেয়ার অভিযোগ এনে মিথ্যা অভিযোগ এবং এ বিষয়ে একপেশে তথ্য দিয়ে মনগড়া প্রতিবেদন দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মজিদ নামের একজন ব্যবসায়ী।

    সোমবার দুপুরে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্মীকার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কিছু মানুষ আমার বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে জমি দখলসহ নানা বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের আলোকে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের দায়িত্ব দেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হককে। এসিল্যান্ড আবার তদন্তের দায়িত্ব দেন শালবাহান ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে।

    গত ২৮ জুলাই শালবাহান ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী তেঁতুলিয়া এসিল্যান্ড বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে এসিল্যান্ড মাসুদুল হক গত ৩০ জুলাই জেলা প্রশাসক বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেন। কিন্ত এই দুই জনের প্রতিবেদনে দুই রকম তথ্য উঠে আসে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার প্রতিবেদনে কোন অভিযোগের প্রমাণ পান নি এবং আব্দুল মজিদ কারো জমি দখল করেননি বলে উল্লেখ করেন।

    অপরদিকে এসিল্যান্ড তার প্রতিবেদনে আব্দুল মজিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন। কিন্তু একই অভিযোগের ভিত্তিতে এই দুটি তদন্ত প্রতিবেদনে দুই রকম তথ্য থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। দুটি তদন্ত প্রতিবেদন পরস্পর সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।

    সংবাদ সম্মেলনে মজিদ বলেন, আমার সাথে কোন কথা না বলেই এসিল্যান্ড আমাকে দোষী সাব্যস্ত করে ৩০ জুলাই জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি আমার কাছে গত ৯ আগস্ট লিখিতভাবে জবাব চাইলে আমি ওই দিনই লিখিতভাবে জবাব দেই। কিন্তু তিনি তার আগেই প্রতিবেদন জমা দিয়ে দিয়েছেন। তার প্রতিবেদনে কেবল অভিযোগকারীদের বক্তব্যই হুবহু তুলে ধরা হয়েছে। কিন্তু কোন অভিযোগের প্রমাণ করতে পারেননি। এমনকি কোন অভিযোগের বিষয়ে আমি কি জবাব দিয়েছি তা উল্লেখ করেননি। যেসব জমি নিয়ে অভিযোগ করেছেন ওই জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা চলছে। এমনকি সেসব জমির খাজনা খারিজ, দাখিলা, ডিসিআর তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরবরাহ করেছে। তাহলে তারা কিভাবে এসব দিয়েছে।

    তিনি আরও বলেন, এসিল্যান্ড আমার বিরুদ্ধে এভাবে প্রতিবেদন দেয়ার আমার সম্মানহানী হয়েছে। তাই আমি জেলা প্রশাসকের কাছে ওই প্রতিবেদনের বিষয়ে নারাজি আবেদন দিয়েছি। সেই সাথে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য বের করারও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, স্থানীয় অধিবাসী শাহ আলম বাবুল, হেলাল উদ্দিন, খোকা মিয়া ও মনসুর আলী উপস্থিত ছিলেন।  

    শালবাহান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, এসিল্যান্ড মহোদয় আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করে যা পেয়েছি সেটিই প্রতিবেদনে উল্লেখ করেছি। আমার প্রতিবেদনে কোন ভুল নেই।

    তেঁতুলিয়া সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬