Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গবন্ধু শিল্পনগর আধুনিকায়নে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৭

    আরো খবর

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    বঙ্গবন্ধু শিল্পনগর আধুনিকায়নে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৭

    বঙ্গবন্ধু শিল্পনগর আধুনিকায়নে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
    শিল্পায়নের মাধ্যমে দ্রম্নত উন্নয়নের লক্ষ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনে কাজ করছে সরকার। ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে সরকার অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠা করতে চায়। এরই অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায় গড়ে তোলা হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'। শিল্পনগরটি আরও অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের করতে বিএসএমএসএন-২ জোনে 'প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রিনিউরশিপ (প্রাইড) ফর বেজা প্রজেক্ট' শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এটি বাস্তবায়নে মোট খরচ প্রস্তাব করা হয়েছে চার হাজার ৩৫৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। তার মধ্যে সরকার দেবে ৩৮৬ কোটি ২৭ লাখ টাকা ঋণ। বিশ্বব্যাংক ঋণ হিসাবে দেবে তিন হাজার ৯৬৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রকল্পটি যাচাই-বাছাই ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে গেছে। ইতোমধ্যে প্রকল্পটির ওপর পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় পরিকল্পনা কমিশন মতামতে বলেছে, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়নি। প্রকল্পের আওতায় সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রদেয় তথ্যে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'র ওপর প্রণীত মাস্টার পস্ন্যান, যা ২০১৯ সালের ৬ নভেম্বর অনুমোদিত হয়েছে, সেটি রেফার করা হয়েছে। পরিকল্পনা বিভাগ থেকে ২০১৬ সালের অক্টোবরে জারি করা পরিপত্র ৪.১ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ কোটি টাকার ওপর প্রাক্কলিত ব্যয়সম্পন্ন সব বিনিয়োগ প্রকল্প গ্রহণের আগে আবশ্যিকভাবে সম্ভাব্যতা যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে।

    ফলে বিশ্বব্যাংকের প্রায় চার হাজার কোটি টাকা ঋণের এ প্রকল্প সম্ভাব্যতা যাচাই ছাড়া গ্রহণ করা আইনসম্মত নয় বলে মনে করছে পরিকল্পনা কমিশন।

    পাশাপাশি পিইসি সভায় এও বলা হয়েছে, সরকার থেকে ১ শতাংশ সুদে ৩৮৬ দশমিক ২৭ কোটি টাকা ঋণ গ্রহণের বিষয়ে আগেই অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করা আবশ্যক।

    পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের' বিএসএমএসএন-২ জোনকে অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশীয় বিনিয়োগ ও সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, পণ্য বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি ও সর্বোপরি মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ তৈরি হবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্যবিমোচন সহায়ক হবে।

    প্রেক্ষাপট তুলে ধরে বেজা সূত্র বলছে, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়ন করে দ্রম্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিভিন্ন স্থানে ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৬ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনে কাজ করছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল আইন-২০১০ অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এসব অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বেজার গভর্নিং বোর্ডের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় তিন হাজার একর জুড়ে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলমান। এই অর্থনৈতিক অঞ্চলকে পরে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' হিসেবে নামকরণ করা হয়। এ শিল্পনগরের উন্নয়নে বিশ্বব্যাংক ২০১৪ সাল থেকে বেজাকে সহযোগিতা করে আসছে।

    ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি মেয়াদে 'বাংলাদেশ ইকোনমিক জোন ডেভেলপমেন্ট প্রজেক্ট ফেজ-১' শীর্ষক প্রকল্পটি বেজা কর্তৃক বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের স্বাক্ষরিত প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রজেক্ট (পিএসডিএসপি) ঋণচুক্তির আওতায় গ্রহণ করা হয়েছে। 'বাংলাদেশ ইকোনমিক জোন ডেভেলপমেন্ট প্রজেক্ট ফেজ-১' প্রকল্পের আওতায় চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায় অবস্থিত 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'র তিনটি জোনের অর্থাৎ বিএসএমএসএন-১ (৫৪৮ একর), বিএসএমএসএন-২ এ এবং বিএসএমএসএন-২বি (৪৭৪ একর) এর প্রায় দুই হাজার একর জমিতে ভূমি উন্নয়নসহ প্রয়োজনীয় ইউটিলিটি সুবিধাদি সৃষ্টির মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য শিল্প ইউনিট স্থাপনের উপযোগী করে তোলা হয়েছে। বিএসএমএসএম-২ (বিএসএমএএন-২এ ও বিএসএমএসএন-২বি জোনে মোট ১০৪টি শিল্প ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে। একটি সুপার ডাইক, ব্রেক-ওয়াটার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বিএসএমএসএন-২ জোন পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে ওই জোনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

    এ পর্যন্ত বিশ্বব্যাংকের ৪৬৭ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় তিন হাজার ৯৬৯ কোটি ৯৬ লাখ টাকা ঋণ সহায়তায় 'প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রিনিউরশিপ (প্রাইড) ফর বেজা প্রজেক্ট' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আরও কিছু প্রয়োজনীয় অবকাঠামো যেমন- জোনের অভ্যন্তরে ৩০ কিলোমিটার দীর্ঘ চার লেনবিশিষ্ট সড়ক, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নিরাপত্তা বেষ্টনী, প্রশাসনিক ভবন, সিইটিপি, ডিজেলাইজেশন পস্ন্যান্ট, স্টিম নেটওয়ার্ক, সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট পস্ন্যান্ট, বায়োগ্যাস পস্ন্যান্ট, ওয়াস্ট সরটিং অ্যান্ড মেটেরিয়াল রিকোভারি, রুফটপ এবং ফ্ল্যাটিং সোলার ভৌত অবকাঠামো স্থাপনের মাধ্যমে বিএসএমএসএন-২ কে একটি গ্রিন ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে বিনিয়োগকারীদের কাছে এটিকে অধিকতর আকর্ষণীয় হিসেবে গড়ে তোলা যায়।
     
    উল্লেখিত ভৌত কার্যক্রমের মধ্যে ছয়টি কাজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটিতে বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সমীক্ষা বা স্টাডি ও পরামর্শক সেবা গ্রহণের সুযোগ রয়েছে বলেও জানায় বেজা সূত্র।
    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬