Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রকে মারপিটের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:১৫
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:১৫

    আরো খবর

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    পার্বতীপুরে প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রকে মারপিটের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:১৫
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:১৫

    পার্বতীপুরে প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রকে মারপিটের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

    দিনাজপুরের পার্বতীপুরে হুমায়ন কবির নামে এক শিক্ষকের বেদম মারপিটে গুরুতর আহত হয়েছে সাকিব নামে এক প্রতিবন্ধি মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় আজ শনিবার সকালে পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল আটরাই গ্রাম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে পেটানো  শিক্ষক হুমায়নকে গ্রেপ্তার করেছে৷ সাকিব পার্বতীপুরের চকবোলিয়া এস দ্বি-মুখী মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত হুমায়ুন কবির উপজেলার নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক৷

    জানা গেছে,গত বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আটরাই মাদ্রাসার ডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাদের হুমকির মুখে ওই দিনই সাকিব দাদীকে নিয়ে লালমনিরহাটের বড়খাতা গ্রামে তার নানা বাড়ীতে চলে যেতে বাধ্য হয়। ইতিমধ্যে মাদ্রাসা ছাত্রের অমানবিক নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পার্বতীপুরে হৈচৈ পড়ে যায়।

    গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন পলাশবাড়ী ইউনিয়নের আটরাই ডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়, সাকিবের বাবার বাড়ীর দরজায় তালা ঝুলছে। জানা যায়,তার বাবা রমনা আহমেদ কর্মস্থল ঢাকায় অবস্থান করছেন। মা কয়েক দিন আগে বাবার বাড়ী বেড়াতে গেছেন। রমনা আহমেদের বড় ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী সাকিব আহমেদ (১৪) দাদির সাথে বাড়ীতে অবস্থান করছিল।ঘটনার প্রত্যক্ষদর্শী ইকতিয়ার হক (৫২) ও আলাউদ্দীন মন্ডল (৫৫) জানান, গত বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের নুরুল হুদা উচ্চ বিদ্যায়লয়ের ইংরেজির শিক্ষক হুমায়ুন কবির প্রতিবন্ধী সাকিবকে বাড়ী থেকে ডেকে নিয়ে মাদ্রাসা ডাঙ্গা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে কাচাঁ বাশের লাঠি দিয়ে বেদম মারপিট, চড়-থাপ্পড় ও এলোপাথারি কিলঘুষি মারা হয়। এতে সে অসুস্থ্য হয়ে পড়ে। এর আগে একই স্থানে অভিযুক্ত শিক্ষকের ভাতিজা সৌরভ প্রতিবন্ধি মাদ্রাসা ছাত্র সাকিবকে আরেক দফা মারধর করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় হৈচৈ পড়ে যায়।

    স্থানীয়রা জানায়, শিক্ষক হুমায়ুন কবির পরিবার জনবলে ও অর্থ সম্পদে প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ এঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। উপরন্ত যারা শারিরীক নির্যাতনের ভিডিও ধারন করেছে তাদেরকে ও নির্যাতিত মাদ্রাসা ছাত্রের পরিবারকে এ ব্যাপারে কারো কাছে মুখ না খোলার জন্য বাড়ী বাড়ী গিয়ে হুমকি দিচ্ছে শিক্ষক হুমায়ুন কবির ও তার পরিবারের সদস্যরা।

    অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, সাকিব দৃষ্টিপ্রতিবন্ধি হলেও সে ভাল ছেলে নয়। তার ত্রুুটি পাওয়ায় আমি তাকে শাসন করেছি৷
    এদিকে সোশ্যাল মিডিয়া,অনলাইন নিউজ পোর্টাল,প্রিন্ট মিডিয়ায় মারধরের ভিডিও ভাইরাল হলে চারিদিকে হৈচৈ শুরু পড়ে যায়৷ এরই প্রেক্ষিতে সাকিবের বাবা রমনা আহম্মেদ বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করলে আজ শনিবার সকালে পুলিশ শিক্ষক হুমায়নকে গ্রেপ্তার করে৷

    পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মামলা দায়েরের পর প্রতিবন্ধী ছাত্রকে মারপিটের অভিযোগে শিক্ষক হুমায়নকে গ্রেপ্তার করা হয়েছে৷

    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬