Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পেঁয়াজের কারসাজি, লাগামহীন বাড়ছে দাম হিলি বন্দরে
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০০
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০০

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    পেঁয়াজের কারসাজি, লাগামহীন বাড়ছে দাম হিলি বন্দরে

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০০
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০০

    পেঁয়াজের কারসাজি, লাগামহীন বাড়ছে দাম হিলি বন্দরে

    তিন সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। প্রকার ভেদে যে পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা দর ছিলো খুচরা বাজারে আজ তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। আমদানি কম হওয়ায় বেড়েছে পেঁয়াজের দাম, এমনটিই বলছেন পেঁয়াজ আমদানি কারকরা।

    হিলি বাজার ঘুরে দেখা গেছে, ৩৮ থেকে ৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারী বাজারে। আবার ৩৮ থেকে ৪০ টাকা দামে পাইকারী কিনে ৪৫ থেকে ৫০ টাকা খুচরা দরে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

    হিলি বাজারের খুচরা ব্যবসায়ী লতিফ হোসেন বলেন, প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। সকালে এক দাম, আবার বিকালে আরেক দাম। আর দিনে দিনে দাম বাড়ার কারনে সাধারণ ক্রেতাদের সাথে হচ্ছে আমাদের তর্কবিতর্ক। আজ সকালে ৪০ থেকে ৪২ টাকা দরে পেঁয়াজ পাইকারী কিনে তা ৪৫ থেকে ৫০ টাকা দামে বিক্রি করছি।

    একজন খুচরা পেঁয়াজ ক্রেতা বলেন, প্রতিদিন বাজারে সবজি কিনতে আসলেই পেঁয়াজের দাম নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। কয়েকদিন আগে পেঁয়াজ কিনেছিলাম ২৪ টাকা দরে। কম দামের জন্য বেশ কয়েক কেজি পেঁয়াজ ক্রয় করেছিলাম। আজ পেঁয়াজ কিনতে এসে দেখি পেঁয়াজের কেজি ৫০ টাকা। তাই বেশি কিনার পরিকল্পনা থাকলেও অল্প করে কিনে নিয়ে যাচ্ছি।

    হিলি বাজারের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী গ্যামা শেখ বলেন, গতকাল আমি বন্দর থেকে ৩৮ টাকা দরে আমদানি কারকদের নিকট পেঁয়াজ ক্রয় করেছি। আজ শুক্রবার পোর্ট বন্ধ রয়েছে। গতকালকের পেঁয়াজ আজ ৪০ টাকা দরে পাইকারী বিক্রি করছি।

    পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, আগের চেয়ে বর্তমান পেঁয়াজের আমদানি কম। তাই চাহিদার তুলোনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। তিন সপ্তাহ আগে প্রতিদিন ৪৮ থেকে ৫০ টি পেঁয়াজের গাড়ি আমদানি হতো বন্দরে। এখন প্রতিদিন ১৫ থেকে ২০টি পেঁয়াজের গাড়ি আমদানি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার আমরা প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি করেছি।

    তিনি আরও জানান, পেঁয়াজের আমদানি বৃদ্ধি হলে আবারও পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬