Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৩দিনে হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা
    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৬
    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৬

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    ৩দিনে হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা

    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৬
    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৬

    ৩দিনে হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা

    দিনাজপুরের হিলিতে ৩দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। তিনদিন আগে যে চাল ছিলো ৩৮ টাকা তা বর্তমান খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪১ টাকা কেজি দরে। ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়ছে  খেটে খাওয়া মানুষগুলো।

    আজ শনিবার সকালে হিলি চালের বাজার ঘুরে জানা গেছে, ৩দিন আগে অটোমিলের চালের দাম বাজারে যা ছিলো তা গড়ে প্রতিটি চালের দাম খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি ৩ টাকা। ৩দিন আগে ২৮ জাতের চালের দাম ছিলো কেজি প্রতি ৩৮ টাকা তা বর্তমান পাইকারী ৪০ টাকা,খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪১ টাকা কেজি দরে। অটো ২৮ ছিলো ৪৩ টাকা, বর্তমান পাইকারী ৪৫ টাকা, খুচরা বাজার ৪৬ টাকা। নাজির শাল চাল ছিলো ৪২ টাকা তা বর্তমান পাইকারী ৪৩ টাকা,খুচরা দাম ৪৫ টাকা। মিনিগেট চালের দাম ছিলো ৪৭ তা বর্তমান পাইকারী বাজারে ৪৮ টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা, স্বম্পা কাটারি ছিলো ৪৭ বর্তমান পাইকারী ৪৮ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।  

    হিলি বাজারে চাল কিনতে আসা ভ্যানচালক গোলাম রাব্বানী বলেন, বাজারে চাল কিনতে এসে হিসাব মিলাতে পারছি না। তিনদিন আগে যে দামে চাল কিনেছিলাম আজ দেখি সেই চাল প্রতি কেজিতেই ৩ টাকা বেশি। বাড়িতে ৬ জন খানেয়ালা, প্রতিদিন তিন কেজি চাল লাগে। এভাবে যদি চালের দাম বাড়তে থাকে তাহলে কিভাবে সংসারের চাহিদা মেটাবো।

    বাজারের খুচরা চাল ব্যবসায়ী নিখিল দাস বলেন, হঠাৎ করে চালের দাম বেশি হওয়ায় প্রতিটি চাল ক্রেতাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে। বেশি দামে চাল কিনছি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

    হিলি বাজারের চাল পাইকার ব্যবসায়ী স্বপন পাল বলেন,  তিনদিনের ব্যবধানে পাইকারী বাজারে বেড়েছে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৩ টাকা। তবে বর্তমান অটো মিলে চালের দাম আরও ২ টাকা বেশি। আমাদের এই চাল আগের ক্রয় করা তাই কম দামে বিক্রি করতে পারছি। এখন মিল থেকে চাল ক্রয় করলে আরও বেশি দামে বিক্রি করতে হবে।

    তিনি আরও বলেন, দিনাজপুরের সেতাবগঞ্জের জহুরা অটোমিল এবং ঠাকুরগাঁ ভাইভাই অটো রাইস মিল থেকে আমরা চাল ক্রয় করে থাকি। সেই মিলগুলোতে বর্তমান চালের দাম বেশি। মিল মালিকরা তাকে জানিয়েছেন ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেশি হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬