Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে তালমা নদীর তীব্র স্রোতে হুমকির মধ্যে সেতু
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১২

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    নদী গর্ভে একটি ঈদগাহ মাঠ, অপরটিতে শুরু হয়েছে ভাঙন

    পঞ্চগড়ে তালমা নদীর তীব্র স্রোতে হুমকির মধ্যে সেতু

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১২

    পঞ্চগড়ে তালমা নদীর তীব্র স্রোতে হুমকির মধ্যে সেতু

    পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কের তালমা নদীর ভাঙনে জনগুরুত্বপূর্ণ একটি সেতু হুমকির মুখে পড়েছে। তীব্র ভাঙনে সেতুর দক্ষিনাংশের একটি ঈদগাহ মাঠ সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। পাশের আরেকটি ঈদগাহ মাঠও চলতি বছরের বন্যায় ভাঙন শুরু হয়েছে। আগামী বর্ষা মওসুম আসার আগেই বাঁধ বা প্রতিরামূলক কাজ করা না হলে সেতু দিয়ে যান চলাচল বন্ধসহ অনেক এলাকা নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।  

    পঞ্চগড় জেলা সদর থেকে হাড়িভাসা যাওয়ার পথে পাড় হতে হয় তালমা নদী। এই নদীর ওপর নির্মিত সেতু হাফিজাবাদ, হাড়িভাসাসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের জেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম। কয়েক বছরে তালমা নদীর তীব্র ভাঙনে হুমকির মধ্যে পড়েছে এই সেতুটি। নদীর দিক পরিবর্তনের কারণে বর্ষা মওসুমে পানির স্রোত সেতুর দণি অংশে আঘাত করে। বিগত কয়েক বছর ধরেই বর্ষাকালে তীব্র স্রোতে সেতুর দক্ষিণের একটি ঈদগাহ মাঠসহ কয়েক একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। চলতি বছরও নদীর তীব্র স্রোতে সেতুর দক্ষিনাংশের নিচের বালু সরে গিয়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। আগে সেতুর পূর্ব পাশ ভাঙনের কবলে পড়লেও এবার পশ্চিম অংশের মাটিও ভেঙে যাচ্ছে। ইতোমধ্যে সেতুর দণি অংশের পূর্ব দিকের একটি ঈদগাহ মাঠ সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে সেতুর পশ্চিম অংশের আরেকটি ঈদগাহ মাঠও ভাঙনের কবলে পড়েছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণ আর ওপার থেকে আসা পাহাড়ি ঢলে এই অংশের অনেক জায়গা ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। আগামী বর্ষার আগে বাঁধ বা প্রতিরামূলক কাজ করা না হলে অবশিষ্ট ঈদগাহ মাঠ ভেঙে ঝুঁকির মধ্যে পড়বে ওই সেতুটি।

    নদী ভাঙন এলাকার বলেয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক জানান, আমাদের গ্রামের দুইটি ঈদগাহ মাঠ রয়েছে। এর মধ্যে একটি মাঠ ভেঙে নদীতে চলে গেছে। অন্য মাঠটিতেও চলতি বছরের বর্ষায় ভাঙন শুরু হয়েছে। দ্রুত এই নদীতে বাধ নির্মাণ না করলে বর্ষার পর আর আমাদের ঈদগাহ মাঠ থাকবে না।

    পঞ্চগড় সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, নদী ভাঙন থেকে দু’টি ঈদগাহ মাঠ ও সেতু রায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি এলজিইডির উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত তারা কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি। এরই মধ্যে একটি ঈদগাহ মাঠ নদীতে বিলীন হয়েছে। অন্য মাঠটিও এখন বিলীন হওয়ার পথে। দ্রুত এখানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী বর্ষায় এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। সেই সাথে নদী গর্ভে তলিয়ে যেতে পারে ঈদগাহ মাঠটিও।

    এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আতাউর রহমান বলেন, নদী ভাঙনের বিষয়টি উর্ধতন কর্তৃপকে জানানো হয়েছে। বর্ষা মৌসূমে শেষে আমরা নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। ঈদগাহ মাঠ যেন নদীতে বিলীন হয়ে না যায় আমরা সেই ব্যবস্থা করবো। আর নদী ভাঙন রক্ষার মূল কাজ পানি উন্নয়ন বোর্ডের। তারা ভাঙন স্থানে সিসি ব্লক বা বালুর বস্তা ফেলে সেতু রক্ষা করতে পারে।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬