Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে স্কুল শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া মোবাইল ও ঘড়ি উদ্ধার ॥গ্রেপ্তার- ৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২০ ১৩:৩৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২০ ১৩:৩৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    সৈয়দপুরে স্কুল শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া মোবাইল ও ঘড়ি উদ্ধার ॥গ্রেপ্তার- ৩

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২০ ১৩:৩৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২০ ১৩:৩৪

    সৈয়দপুরে স্কুল শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া মোবাইল ও ঘড়ি উদ্ধার ॥গ্রেপ্তার- ৩

    নীলফামারীর সৈয়দপুরে স্কুল শিক্ষিকা রেহেনা খানমের বাসা থেকে চুরি যাওয়া দুইটি মোবাইল ফোনসেট ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে।  সেই সঙ্গে চুরির ঘটনায় জড়িত ৩ চোরকেও গ্রেপ্তার করা হয়। সৈয়দপুর থানা পুলিশ গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার দিবাগত গভীর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর বাগানবাড়ী গ্রামের মৃত. শহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল মজিদ (৩৫) ও একই এলাকার সামশুল হকের ছেলে মো. খোকন (২১) এবং নীলফামারীর জলঢাকার পশ্চিম কাঠালী এলাকার মৃত. আব্দুল গফুরের ছেলে মো. ইরফান (২৭)।

    প্রসঙ্গত, গত সোমবার (২৮ সেপ্টেম্বর)  দিবাগত গভীর রাতে সৈয়দপুর শহরের বিসিক নৈপূণ্য বিকাশ কেন্দ্রের পিছনের নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা রেলওয়ের সাবেক কর্মচারী মো. আব্দুল কাদের এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা রেহেনা খানমের বাসা চুরি হয়।

    চোরেরা ওই বাসার পেছনের একটি রুমের ভেন্টিলেটারের গ্রীল কেটে বাসার ভেতরে ঢুকে বাসার কয়েকটি স্টীলের আলমিরা ও ওয়্যারড্রপের তালা ভেঙ্গে  নগদ অর্থ,স্বর্ণালংকার, দুইটি মূল্যবান মুঠোফোন সেট ও হাত ঘড়িসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এ চুরির ঘটনায় বাসার মালিক মো. আব্দুল কাদের পরদিন গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানায় একটি মামলা করেন।

    মামলাটির তদন্তভার দেয়া হয়  সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমানকে। তদন্তের দায়িত্বভার পেয়ে ওই তদন্তকারী কর্মকর্তা তদন্তে নামেন এবং চুরির যাওয়া মালামাল উদ্ধারে জোর তৎপরতা শুরু  করেন।  তিনি মামলার ঘটনার তদন্তকালে তথ্য প্রযুক্তির ও গোপন সোর্সের মাধ্যমে প্রথমে চুরির ঘটনায় জড়িত আব্দুল মজিদকে (৩৫) গ্রেপ্তার করেন। গত ১ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটের সময়  কিলোরগঞ্জের কালিকাপুর স্কুল এন্ড কলেজ গেট থেকে গ্রেপ্তারকৃত আব্দুল মজিদের কাছ থেকে চুরি করা দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই  শিক্ষিকার বাসা চুরির ঘটনায় জড়িত ইরফানকে গতকাল ২ অক্টোবর  রাত ২টা ২০ মিনিটে দিনাজপুর কোতোয়ালী থানার নয়নপুর (কলেজ মোড়) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    পরবর্তীতে একই দিন গতকাল শুক্রবার ভোর চার টায় নীলফামারীর জলঢাকা পশ্চিম কাঠালী এলাকার বাড়ি থেকে মো. খোকনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে।

    সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বাসা চুরির মামলার তিন আাসামীকে গ্রেপ্তার ও চুরির যাওয়া মোবাইল ফোনসেট ও হাত ঘড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, গতকাল শুক্রবার আটককৃতদের  ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহনের জন্য নীলফামারী বিজ্ঞ সিনিয়র জুডিমিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।                                           

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬