Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:১৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:১৪

    আরো খবর

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:১৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:১৪

    শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা

    এই প্রথম উত্তরবঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী ১৭অক্টোবর নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপ-নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

    কাক ডাকা ভোর থেকে শুরু করে এমনকি রাতের অন্ধকারে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। যার যার মতো করে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। নতুন পদ্ধতিতে ভোট গ্রহন নিয়ে ভোটারদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে নির্বাচন কমিশন বলছেন ইভিএম বিষয়ে ভোটারদের সঠিক ধারণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। এক সময়ের রক্তাক্ত জনপদ নামে পরিচিত এই আসনে দীর্ঘদিন থেকে নেই কোন হানাহানি। তবে যে প্রার্থী বিজয়ী হোক না কেন শান্তিতে থাকতে চান এমন প্রত্যাশা আত্রাই-রাণীনগর বাসীর।

    গত ২৭জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসন থেকে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন ক্ষমতাসীন আওয়ামীলীগে মনোনিত প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আত্রাই উপজেলার সন্তান আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পাটির ইন্তেখাব আলম রুবেল। তবে আ’লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। উপ-নির্বাচনকে ঘিরে এই দুই উপজেলার সর্বত্র পোষ্টার সাটানো হয়েছে। চলছে গণসংযোগ ও প্রচার প্রচারনা। শহর থেকে পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। এ আসনের মোট ভোটার ৩লাখ ৬হাজার ৭২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫৩হাজার ৭৫৮জন এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। রাণীনগর উপজেলায় ভোট কেন্দ্র ৪৯টি এবং আত্রাই উপজেলায় ভোট কেন্দ্র ৫৫টি।

    দীর্ঘদিন এই আসনটি বিএনপির দখলে ছিলো। বিএনপি শাসন আমলে সর্বহারা নামক সন্ত্রাসী দলের আর্বিভাব ঘটে। তাদের নিধন করার লক্ষ্যে ২০০১সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জামায়াতে মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) উত্থান ঘটে। জেএমবি দখল করে জেলার আত্রাই, রাণীনগর, নাটোরের বাগামারা এবং রাজশাহীর একাংশ। জঙ্গী এলাকা হিসেবে এক সময় এ দুই উপজেলা পরিচিত ছিল। আতঙ্কের অপর নাম বাংলা ভাইয়ের অধ্যুষিত এলাকা। যার নেতৃত্বে ছিলেন সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই। প্রত্যন্ত এলাকা হওয়ায় এ উপজেলায় সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হতো। প্রকাশ্যে দিবালোকে সর্বহারা-জঙ্গী নিধনের নামে নিরীহ মানুষকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হতো। কুপিয়ে খন্ড খন্ড করে লাশ মাঠে ঘাটে ছড়িয়ে রাখার মতো বিভীষিকাময় ও লোমহর্ষক ঘটনা হয়ে থাকত। ভয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকত এ দুই উপজেলার মানুষ। সন্ধ্যার পর ভয়ে কেউ বাহিরে বের হতো না। তবে ২০০৮ সালে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে তৎকালীন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম সংসদ সদস্য হিসেবে বিজয়ী লাভ করেন। তিনি ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ সরকারের সার্বিক সহযোগিতায় বাংলা ভাইকে দমন করেন। এরপর থেকে এ দুই উপজেলায় শান্তির সুবাতাস বইতে থাকে।

    আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, আমি দুই উপজেলার মানুষের কাছে অতি পরিচিত একটি মানুষ। আওয়ামীলীগের দু:সময়ে আমার পরিবার ছিলো বাতিঘর। আওয়ামীলীগ করতে গিয়ে আমার এক ভাইকে সর্বহারা দিনে-দুপুরে জবাই করে হত্যা করেছে। আমিও বিগত সময় অনেক নির্যাতিত ও অত্যাচারিত হয়েছি। উপ-নির্বাচনে ৩৪জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে দল আমাকে মনোনয়ন দিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে নেতাকর্মীরা উৎসাহ ও আনন্দে প্রচার-প্রচারনা চালিয়ে আসছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এলাকার উন্নয়নে মাদক, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এলাকাবাসীর পাশে থাকবো। শান্তিতে ঘুমাতে চাইলে নৌকা মার্কার কোন বিকল্প নেই। আশা করছি এলাকার উন্নয়নে যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে ও শান্তির সুবাতাস ধরে রাখতে এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

    বিএনপির মনোনিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, নির্বাচনী প্রচারনা শুরু থেকে বাধাসহ নেতাকর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। রাণীনগর উপজেলায় আমার কোন পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙ্গাতে দেওয়া হয়নি। এমন কি রাণীনগর উপজেলাতে আমাকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা কিংবা সভা করতে দেওয়া হয়নি। কিন্তু আমার জন্মস্থান আত্রাই উপজেলাতে পাশাপাশি রয়েছে নৌকা ও ধানের শীষের পোস্টার ও ব্যানার। আমার প্রচারনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমার নেতাকর্মীদের বাড়িতে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রাতের আঁধারে ভয়ভীতি দেখানো অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন ও  প্রশাসনকে বিষয়টি শতবার জানানোর পরও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জানি না ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা। যদি নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয় তাহলে আমি পাহাড় সমান ব্যবধানে বিজয়ী হবো।

    অপরদিকে ন্যাশনাল পিপলস্ পাটির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল বলেন, বড় দুটি দলের মনোনিত প্রার্থীরা শত শত কর্মী বাহিনী নিয়ে নির্বাচনী প্রচারনার কাজ করছেন। মাইক, পোস্টার, ফেস্টুন দিয়ে চলছে তাদের প্রচারনার কাজ। কিন্তু আমার কোন কর্মী বাহিনী, পোষ্টার, মাইক কিংবা ফেস্টুন কোনটিই নেই। শুধুমাত্র ছোট পোস্টার করেছি। কারণ আমি ভোট করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করার যুদ্ধে নেমেছি। কারণ বর্তমানে ভোটের প্রতি সাধারন মানুষদের ঘৃর্ণা আর অবহেলার সৃষ্টি হয়েছে। আগে ভোটের মাঝে আনন্দ আর উৎসবের ভাব ছিলো। যা দেশের বড় বড় রাজনৈতিক দলেরা নষ্ট করে দিয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যায় এমন ধারনা সাধারন মানুষদের মাঝে জন্ম নিয়েছে। তাই বর্তমানে ভোট মানুষের কাছে ঝামেলা আর পাথর সমান ভারী বস্তুতে পরিণত হয়েছে। সাধারন মানুষরা যদি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসে তবেই আমি নিজেকে জয়ী মনে করবো। সাধারন মানুষদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য।

    নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহনের জন্য ভোট গ্রহনকারীদের প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া ভোটারদের ইভিএম ব্যবহার হাতে-কলমে শিখিয়ে দেয়া হবে যাতে ভোট দিতে কোন ধরনের সমস্যা না হয়। ভোটের আচরন বিধি বিষয়ে উল্লেখযোগ্য তেমন অভিযোগ পাওয়া যায়নি। কিছু অভিযোগ পাওয়া গেলেও কোন সত্যতা মিলেনি। আর কয়েকটি অভিযোগ প্রার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬