Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় করোনা মোকাবেলায় লাইট হাউসের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:২৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:২৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় করোনা মোকাবেলায় লাইট হাউসের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:২৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:২৪

    বগুড়ায় করোনা মোকাবেলায় লাইট হাউসের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

    করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের আয়োজনে বগুড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জুম এ্যাপস্ এর মাধ্যমে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা, সামাজিক নিরাপত্তা বেস্টনীর জন্য করণীয়, করোনা ভাইরাস পরীায় ফি নির্ধারণ গরীবের জন্য বাধা কিনা, স্থানীয় সরকার, গণমাধ্যম এবং নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। দাতা সংস্থা ইউএসএইড, ইউকেএইড এর আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় কোভিড-১৯ অ্যাডভোকেসি অ্যান্ড রেসপন্স কর্মসূচীর আওতায় এ সভার আয়োজন করে লাইট হাউজ।

    মতবিনিময় সভায় সরকারি সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষে এবং সরকারি সেবায়, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ নিশ্চিত করণের লক্ষে কেন্দ্রীয় সরকারের মাঠ প্রশাসনের সমন্বয়, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে যুক্ত করার মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় ও সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করার দাবি জানানো হয়।

    সভায় বক্তারা আরো বলেন, করোনা শনাক্তের হার মাঝে কমলেও এর হার বগুড়ায় আবার বেড়েছে। এটি যাতে না ছড়ায় তার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একাজে লাইট হাউস এর মতো বিভিন্ন সংস্থার এগিয়ে আসা প্রয়োজন। কোভিডের পাশাপাশি বন্যায় বগুড়ার জন্য একটি বড় সংকট তৈরী করেছে যা সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে। সেই সাথে কেন্দ্রীয় সরকারের দেয়া প্রনোদনা স্থানীয় সরকার কর্তৃক প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা হিজরা/তৃতীয় লিঙ্গের মানুষ, পেশাদার যৌনকর্মী, দালিত, আধিবাসীরা সেবা প্রাপ্তিতে যাতে অগ্রাধিকার পায় তার জন্য গণমাধ্যমের মধ্যদিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

    লাইট হাউস এর প্রধান নির্বাহী মো. হারুন অর রশিদ  এর সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি স্পেশালিস্ট ইফফাত জেরিন। সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, প্রেসকাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাবেক সভাপতি আখতারুজ্জামান, এটিএন নিউজ এর উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক বগুড়ার বাদল চৌধুরী, সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আকন্দ, যমুনা টেলিভিশনের মেহেরুল সুজন, চ্যানেল ২৪ এর ফরহাদুজ্জামান শাহী, দৈনিক করতোয়ার হাফিজা বিনা, সমকালের এস.এম কাউছার, বাংলা বুলেটিনের তানসেন আলম, উত্তরের দর্পনের সাজেদুর রহমান সিজু, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, দৈনিক প্রভাতের আলোর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন পল্লব প্রমুখ।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬