Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে সাহেবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন,আতঙ্কে বিশ গ্রামের মানুষ
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৮:০০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৮:০০

    আরো খবর

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    ভাঙন ঠেকাতে বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ রক্ষার চেষ্টা এলাকাবাসীর

    বগুড়ার শেরপুরে সাহেবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন,আতঙ্কে বিশ গ্রামের মানুষ

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৮:০০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৮:০০

    বগুড়ার শেরপুরে সাহেবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন,আতঙ্কে বিশ গ্রামের মানুষ

    বগুড়ার শেরপুরে সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন দেখা দিয়েছে। গত তিনদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাধটির প্রায় এক হাজার মিটার ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে স্থানীয় বিনোদপুর গ্রামসহ অন্তত বিশ গ্রাম হুমকির মুখে পড়েছে। চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন এসব গ্রামসহ নদীপাড়ের মানুষ। তাই বাধের ভাঙন ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। নিজেরাই টাকা দিয়ে বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। এদিকে বিগত কয়েকদিন ধরে করতোয়া নদীর পানিও বেড়েছে। এতে করে নদী তীরবর্তী এলাকায় বাসা-বাড়ি ও ফসলি জমিতে পানি উঠেছে। বিশেষ করে পৌরসভার দুইটি ওয়ার্ডের শতাধিক বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। তাই ঘরবাড়ি ছেড়ে বানভাসী অনেক মানুষই স্থানীয় শিাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। আবার অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। পানিবন্দি হয়ে পড়া পরিবারগুলোকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই ঘোষ জানান, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তার ওয়ার্ডের  নামা ঘোষপাড়া, পূর্বদত্তপাড়া, উত্তরসাহাপাড়া ও দক্ষিণসাহাপাড়া এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এসব এলাকার শতাধিক বাড়িঘরে পানি উঠেছে। ডুবে গেছে রাস্তা-ঘাট। পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এরমধ্যে বিশ থেকে ত্রিশটি পরিবারের লোকজন বাসা-বাড়ি ছেড়ে স্থানীয় শিা প্রতিষ্ঠান শেরপুর ডিজে হাইস্কুলে এবং পনেরটি পরিবার পৌরসভা প্রাঙণ ও পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকারের ঐতিহ্যবাহী মহাশশ্মান শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশশ্মান বন্যার পানিতে ডুবে যাওয়ায় সৎকার ব্যহৃত হচ্ছে বলেও জানান তিনি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধের একাংশ অনুমান (প্রায় এক হাজার মিটার) বাঙালি নদী গর্ভে চলে গেছে। এছাড়া যে হারে পানি বাড়ছে, তাতে যে  কোন সময় তিগ্রস্ত এই বাঁধটি ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বাঁধটি ভেঙে গেলে উপজেলার সুঘাট, সীমাবাড়ী, বিশালপুর, ভবানীপুরের একাংশসহ তাড়াশ, রায়গঞ্জ উপজেলাসহ সিরাজগঞ্জের বিশাল এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবে। নষ্ট হয়ে যাবে হাজার হাজার বিঘা জমির রকমারি ফসল। বিনোদপুরসহ বাধ এলাকার বাসিন্দা আতিকুর রহমান, সোলায়মান আলী, আজিজুর রহমান, মোখলেছুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, কয়েকদিন ধরেই বাঙালি নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে করে সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাধে ভাঙন দেখা দেয়। তাই বাধের ভাঙন ঠেকাতে নিজেরাই টাকা দিয়ে বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এসব ভুক্তভোগী আরও বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাধটির মেরামত ও সংস্কার করা প্রয়োজন। নইলে যে  কোন সময় এই বাঁধটি ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। বাসা-বাড়ি তলিয়ে যাবে। অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সেখানে জরুরি ভিত্তিতে একটি রিং বাধ তৈরী করা হচ্ছে। এছাড়া বাঙালী নদীর পানি কমে গেলে বাধটিতে স্থায়ীভাবে কাজ করা হবে। এজন্য একটি প্রকল্প  ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং কাজের জন্য ঠিকাদারও নিযুক্ত হয়েছেন। তাই শঙ্কার কোন কারণ নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, তাঁর দফতরের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার জনপ্রতিনিধিদেরকে ক্ষয়ক্ষতি নিরুপণ ও বানভাসীদের তালিকা করতে বলা হয়েছে। বিশেষ করে পৌরসভার বেশকিছু বাসা-বাড়িতে পানি উঠেছে। তাদের নাম-তালিকা করে দ্রুততম সময়ের মধ্যে দিতে পৌর মেয়র সাহেবকে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়া গেলে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে। এরপর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ্যে সাহায্য সহযোগিতা দেয়ার কথা জানান এই নির্বাহী কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬