Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কমিউনিটি পুলিশিং কার্যক্রম ইতিবাচক পরিবর্তন এনেছে: বগুড়া পুলিশ সুপার
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৯:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৯:৪৮

    আরো খবর

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    কমিউনিটি পুলিশিং কার্যক্রম ইতিবাচক পরিবর্তন এনেছে: বগুড়া পুলিশ সুপার

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৯:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৯:৪৮

    কমিউনিটি পুলিশিং কার্যক্রম ইতিবাচক পরিবর্তন এনেছে: বগুড়া পুলিশ সুপার

    বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরে সাধারণ জনগণের সাথে পুলিশের সেতুবন্ধনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম ইতিবাচক এবং দৃশ্যমান পরিবর্তন বয়ে এনেছে। শুধু তাই নয় বিগত কয়েক বছরে মাদক নির্মূল, যৌন হয়রানি বন্ধসহ সকল ধরণের অপরাধ দমনে পুলিশকে তথ্য প্রদান এবং সার্বিক সহযোগিতায় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

    ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগান কে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে আয়োজিত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপোরোক্ত কথাগুলি বলেন।

    কমিউনিটি পুলিশিং ফোরাম বগুড়ার আহ্বায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসকাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মাসুদুর রহমান মিলন (সিআইপি), বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন এবং সন্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। কমিউনিটি পুলিশিং ফোরাম বগুড়ার সদস্য সচিব এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র ও শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক তৌহিদুর রহমান মানিক, বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক এবং শিক্ষার্থীদের পক্ষে ১০ম শ্রেণীর ছাত্রী মৌমনি। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, পূর্বের যেকোন সময়ের থেকে বর্তমানে সাধারণ মানুষের মাঝে পুলিশভীতি কমেছে, তারা এখন পুলিশকে প্রকৃতঅর্থেই জনগণের বন্ধু ভাবতে শুরু করেছে। সাধারণ জনগণ চাইলেই এখন যেকোন সমস্যায় যেকোন কর্মকর্তার নিকট যেতে পারেন যা আপামর একটি ইতিবাচক পরিবর্তন। কমিউনিটি পুলিশিং এবং বর্তমানে বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদের নেতৃত্বে যে বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে তা তে সাধারণ মানুষ অভাবনীয় সুফল পেয়েছে মর্মে বক্তারা ইতিবাচক এই ধারা বজায় রেখে পুলিশ বাহিনীর সেবার মান আরো বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে জেলায় এইবছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য হিসেবে বগুড়া সদর উপজেলার আহ্বায়ক জি.এম সাকলাইন বিটুল এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শাজাহানপুর থানার এস.আই ডেভিড হিমাদ্রি বর্মা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এসময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল আলম (ইন-সার্ভিস), জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও শেরপুর সার্কেলের গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার যথাক্রমে গাবতলী সার্কেলের সাবিনা ইয়াসমিন, নন্দীগ্রাম সার্কেলের রাজিউর রহমান, শিবগঞ্জ সার্কেলের আরিফুর রহমান, অফিসার ইনচার্জবৃন্দ যথাক্রমে সদর থানার হুমায়ুন কবির, শিবগঞ্জ থানার এস.এম বদিউজ্জামান, শাজাহানপুর থানার আজিম উদ্দিন, দুপচাঁচিয়া থানার হাসান আলী, সোনাতলা থানার রেজাউল করিম রেজাসহ সকল থানার ওসি, কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬