Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পাঁচবিবিতে বিধবা-প্রতিবন্ধী রুলি একটি ভাতা কার্ডের আশায় ঘুরছে দ্বারে দ্বারে
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    পাঁচবিবিতে বিধবা-প্রতিবন্ধী রুলি একটি ভাতা কার্ডের আশায় ঘুরছে দ্বারে দ্বারে

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮

    পাঁচবিবিতে বিধবা-প্রতিবন্ধী রুলি একটি ভাতা কার্ডের আশায় ঘুরছে দ্বারে দ্বারে
    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুরের কুয়াতপুর গ্রামের মৃত মনোয়ার হোসেনের বিধবা-প্রতিবন্ধী স্ত্রী রুলি বেগম (৩৩) একটি ভাতার কর্ডের আশায় ঘুরছে দ্বারে দ্বারে। সন্তানদের মুখে আহার তুলে দেওয়ার জন্য বিধবা রুলি পঙ্গুত্ব জীবন নিয়ে মানুষের বাড়িতে কাজ করে আসছেন। শত কষ্ট আর যন্ত্রনার মাঝেও বসে থাকেন না তিনি। একটি প্রতিবন্ধী বা বিধবা কার্ড পেলে সামনের পথ চলতে সহজ হতো এই রুলি বেগমের।
     
    ভাগ্যের কি নির্মম পরিহাস অল্প বয়সে দুই বছর আগে মারা যান রুলি বেগমের স্বামী। সংসারে ৮ বছরের এক মেয়ে ও ৪ বছরের এক ছেলে। ছেলে-মেয়েরা পড়াশুনা করে। স্বামী ছিলেন একজন দিনমজুর, তার উপার্জনে চলতো সংসার। স্বামী মারার যাওয়ার পর থেমে যায় তার সংসারের চলার গতি। মাত্র ৪ শতকের ওপর তার একটি বাড়ি, আবাদি নেই কোন জমি। রুলি বেগম একজন জন্মপ্রতিবন্ধী, শরীরে নেই তেমন জোর, তার বাম পা একেবারে অকেজো, কোন রকম চলাফেরা করেন তিনি। অনেকটায় স্বামীর উপর ভর করে চলতে হতো তাকে। স্বামী মারা যাওয়ার পর আজ তিনি দিশেহারা। একটি কুড়ে ঘর, তার মাঝে দুই সন্তান নিয়ে বসবাস, একটু ঝড়-বৃষ্টিতেই নড়ে উঠে তাদের এই ঘর। সারাদিন রুলি বেগম মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে যা পান তাই এনে তুলে দেন সন্তানদের মুখে।
     
    কথা হয় রুলি বেগমের সাথে, তিনি বলেন, কখনও ভাবতে পারিনি এতো অল্প বয়সে স¦ামীকে হারাতে হবে। আমি তো অক্ষম মানুষ, পায়ে তেমন কোন জোর পাই না। তারপরও সন্তানদের জন্য আমার এই সংগ্রাম। স্বামী থাকতে ছেলে-মেয়ে, সংসার আর স্বামীকে নিয়ে ছিলো আমার কর্ম ব্যস্ততা। আজ আমি একজন প্রতিবন্ধী-বিধবা নারী। সন্তানদের মুখে হাসি ফুটাতে আমার এই সংগ্রামী পথ চলা। আমি মূর্খ মানুষ, কোন ডান-বাম বুঝিনা। একটি প্রতিবন্ধী কার্ডের কার্ডের আশায় এযাবৎ বিভিন্ন মহলে ধন্যাধরে ছিলাম, কিন্তু কোন কাজ হয়নি। 
     
    স্থানীয় ইউপি সদস্য বাবু মিয়া জানান, বর্তমান আমরা বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা কার্ডের জন্য গ্রামের সবাইকে অবগত করেছি। রুলি বেগমকে আমি চিনি, সে একজন অসহায় বিধবা প্রতিবন্ধী নারী। আগামীতে আমি তার একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবো।
     
    পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, আমার ইউনিয়নে মাইকিং করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়ে আসছি। রুলি বেগমকে আমরা দেখি, যদি সে প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়ার উপযোক্ত হয়ে থাকে তাহলে তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে। আর যদি সেটি পাবার উপযোক্ত না হয় তাহলে তাকে বিধবা ভাতার কার্ড অবশ্যই করে দেওয়া হবে।
     
    এবিষয়ে পাঁচবিবি উপজেলা সমাজসেবা অফিসার সেলিম রেজা জানান, রুলি বেগম যদি প্রতিবন্ধী তালিকায় তার নাম থাকে তাহলে তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে। তা না হলে তাকে বিধবা ভাতার কার্ড করে দিবো।
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬