টাঙ্গাইলে ট্রাকচাপায় তিন মোটরসাইকেলের আরোহী নিহত
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকচাপায় একই মোটরসাইকেলের কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল-আরিচা সড়কের উপজেলার দাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আক্তার সানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হীরা সূকর্ণা (১৫) ও টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাহালুল খান জানান, সকালে টাঙ্গাইল- আরিচা সড়কের উপজেলার দাসপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক কিশোরীসহ তিনজন নিহত হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

অনলাইন ডেস্ক