Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেএমবি সদস্যের নেতৃত্বে জমি দখলের চেষ্টা
    শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০ ১৪:৪৩
    শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০ ১৪:৪৩

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেএমবি সদস্যের নেতৃত্বে জমি দখলের চেষ্টা

    শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০ ১৪:৪৩
    শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০ ১৪:৪৩

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেএমবি সদস্যের নেতৃত্বে জমি দখলের চেষ্টা

    বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেএমবি সদস্যের নেতৃত্বে জমি দখলের চেষ্টা অভিযোগ ওঠছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আলম ও জেএমবি সদস্য আবু তাহের নেতৃত্বে একদল দূর্বৃত্ত জমি দখল গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে।

     
    এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবু তালেব (৪০) নামে এক ব্যক্তি শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আবু তালেব উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে।
     
    আবু তালেব জানান, উপজেলার গয়নাকুড়ি মৌজার ১৭ শতক জমির মালিকানা নিয়ে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া কামারপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে সিরাজুল হক (৫৫) গংদের সাথে দ্বন্দ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে হালচাষ করছিলেন। এমতাবস্থায় প্রতিপক্ষ সিরাজুল ইসলামের ভাড়া করা আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়মাইল জামালপুর গ্রামের ইরফান আলীর ছেলে ফিরোজ আলম (৪০) ও জেএমবি সদস্য বামুনীয়া ফকিরপাড়ার আফসার আলীর ছেলে আবু তাহেরের (৩৯) নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় বাঁচাও বাঁচাও চিৎকার দিয়ে দৌড়ে গ্রামের গিয়ে এই ঘটনা গ্রামবাসীকে জানালে গ্রামবাসীরা একজোট হয়ে হামলাকারীদের ধাওয়া করে গণধোলাই দিলে তারা পালিয়ে যান।
     
    স্থানীয়রা জানান, ২০০৬ সালে উপজেলার বামুনিয় গ্রামে জেএমবি জিহাদি বই, বিপুল পরিমাণ বিস্ফোরক, উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দশ বছর কারাভোগ করেন জেএমবি সদস্য আবু তাহের। এছাড়াও ২০১৬ সালের ১৩ জুন বগুড়ায় সাঁড়াশি অভিযানে  ৩ জন জেএমবি সদস্য গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ।  ওই ৩ জন জেএমবি সদস্যের মধ্যে আবু তাহের একজন।
     
    স্থানীয়রা আরো জানান, জেএমবি সদস্য আবু তাহের এলাকায় অবৈধ ভাবে  জমি দখল, বিচার-সালিসের নামে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজেদুর রহমান শাহীনের নাম ভাঙিয়ে তিনি এলাকায় প্রভাববিস্তার করে রেখেছেন।
     
    এ বিষয়ে আবু তাহেরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
     
    অপরদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা বনে যাওয়া  ফিরোজ আলম নামে ২০১৪ সালে বিএনপি-জামাতশিবির গাড়ি পোড়া, আওয়ামী লীগ পার্টি অফিস ভাংচুর ও নাশকতা মামলায় এজাহার ভুক্ত আসামি ছিল।
     
    স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আলম  জানান, তিনি কোনো জমি দখল করতে যাননি। আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত না। তিনি আরও জানান, জামাত-বিএনপি সাথে কোন সম্পর্ক ছিল না। ষড়যন্ত্র করে তাকে ৩ টি নাশকতার মামলায় ফাঁসানো হয়ে ছিল বলে দাবি করেন তিনি।
     
    উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সভাপতি জিয়াউল হক জুয়েল জানান, স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ নাই। সেদিক থেকে ফিরোজ আলম জমি দখলের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
     
    শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আমবার হোসেন জানান, এ বিষয় একটি অভিযোগ হয়েছে।অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬