Journalbd24.com

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অর্ধেকে নেমেছে হিলি বাজারে সবজির দাম
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০ ১৪:৪৮
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০ ১৪:৪৮

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    অর্ধেকে নেমেছে হিলি বাজারে সবজির দাম

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০ ১৪:৪৮
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০ ১৪:৪৮

    অর্ধেকে নেমেছে হিলি বাজারে সবজির দাম
    এক সপ্তাহের ব‍্যবধানে অর্ধেকে নেমেছে দিনাজপুরের হিলি বাজারে সবজির দাম। কৃষকদের শীতকালীন সবজির উৎপাদন বেশি হয়েছে এবং বজারে সরবারহ বৃদ্ধি পেয়েছে, এই জন‍্যই দাম কমে গেছে। এমনটি বলছে সবজি ব‍্যবসায়ীরা। এদিকে দাম কমে যাওয়াতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ খেটে খাওয়া মানুষদের।
     
    সোমবার সকালে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়,এক সপ্তাহ আগে প্রতিটি সবজির যা দাম ছিলো আজ তার চেয়ে অর্ধেক দামে নেমে এসেছ। ফুলকপির দাম ছিলো ৮০ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৪০ টাক, বাঁধাকপির দাম ছিলো ৬০ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, মুলাই ছিলো ৪০ টাকা এখন মাত্র ১০ টাকা কেজি, বেগুনের দাম ছিলো ৮০ টাকা তা কমে এখন ৩০ টাকা, পটল ছিলো ৫০ টাকা আজ তা ২৫ টাকা,শিমের দাম ছিলো ১২০ টাকা তা কমে হয়েছে ৫০ টাকা, করলা ছিলো ৮০ টাকা এখন দাম ৬০, লাল শাকের আটি ছিলো ৫ টাকা এখন ৪ আটি বিক্রি হচ্ছে ১০ টাকা, শসা ছিলো ৬০ টাকা  এখন তা ৪০ টাকা, কাঁচামরিচের দাম ছিলো ১৬০ টাকা কেজি এখন বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে, আদা রসুনের দাম স্বাভাবিক রয়েছে। এদিকে এখনও নতুন আলু না উঠার কারণে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে আছে, আজ তা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে।
     
    হিলি বাজারে সবজি কিনতে আসা একজন রিকশায়ালা রব্বানীর সাথে কথা হয়,তিনি বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, তরকারির দাম বেশি হলে আমরা তা কিনতে পারি না। গত সপ্তাহে যে দাম ছিলো সবজির, তা আমার নাগালের বাহিরে। দাম বেশি হওয়ার জন্য ঠিক মত সবজি কিনতে পারতাম না। আজ তরকারি বাজারে এসে অনেক স্বস্তি পাচ্ছি।প্রতিটি সবজির দাম আমার স্বাধ‍্যের মধ‍্যে। 
     
    কথা হয় একজন সরকারি চাকুরী জীবি সোলায়মান আলীর সাথে তিনি বলেন, বাজারে প্রতিটি সবজির দাম কম দেখছি। কিছুদিন আগে অনেক দাম ছিলো বেশি। কম দামে পাওয়ায় সব কিছু বেশি করে কিনলাম।
     
    হিলি বাজারের সবজি ব‍্যবসায়ী মিঠু মিয়া বলেন, এক সপ্তাহ ধরে বেচা কিনা করতে অনেকটা শান্তি পাচ্ছি। সবজির দাম কমে গেছে। গ্রাম থেকে গৃহস্থরা সবজি নিয়ে আসছে। কম দামে পাচ্ছি, তাই কম দামে বিক্রি করছি। ক্রেতাদের সাথে এখন আর দর কষাকষি করতে হচ্ছে না।
     
    বিরামপুর থেকে আসা হিলি বাজার সবজি চাষি আকরাম হোসেনের সাথে কথা হয়, তিনি বলেন, আগর আলু লাগাতে পারিনি বর্ষার কারণে। নমলা আলু লাগিয়েছি, আলু এখনও উঠেনি। এবার শীত মৌসুমে আমি সব ধরনের সবজির চাষ করেছি। ক'দিন আগে সব সবজির দাম ভাল পেয়েছিলাম। ভাল ফলনের কারণে সব সবজির দাম কমে গেছে। আজ আমি ফুলকপি আর বাঁধাকপি নিয়ে এসে ছিলাম বাজারে, সবগুলো পাইকারি বাজারে দিলাম। দাম অনেক কম পেয়েছি, আগে অনেক লাভ করে ছিলাম, তাই সমস‍্যা নেই।
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬