Journalbd24.com

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভালো দামের আশায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ২১:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ২১:১৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    ভালো দামের আশায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ২১:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ২১:১৪

    ভালো দামের আশায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক

    নন্দীগ্রাম থেকে মো: ফজলুর রহমান: ভালো দামের আশায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন  মাঠে  উৎপাদনশীল জাতের আলু  বীজ বপনে  ব্যস্ত সময় পার  করছে কৃষকরা। বাজারে আলুর দাম চড়া তাই মৌসুমের প্রথম দিকে আগাম  উৎপাদনশীল জাতের আলু উৎপন্ন হলে ভালো দাম পাওয়া যাবে এমনটাই আশা করছেন কৃষকরা। জানা গেছে, উপজেলার রিধইল, কাথম, দোহার, বিরপলি, নামুইট, সিধইল সহ বিভিন্ন এলাকায় বিনা-৭ ও ৪৯ নামে আগাম জাতের  আমন ধান লাগানো হয়েছিল। ইতিমধ্যে  এসব আগাম জাতের  আমন ধান ঘরে  তুলেছেন কৃষক। এখন সে সব জমিতে চলছে আগাম আলু লাগানোর কাজ। এ জন্য জমি তৈরী সহ সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তারা। ডায়মন্ড, পাকরি, কাজললতা,ও কার্ডিলাল সহ দেশি ও উন্নত জাতের  আলু লাগানো হচ্ছে। ডায়মন্ড জাতের আলু ৭০/৮০ দিনের  মধ্যে বাজার জাত করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা । উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবার নন্দীগ্রাম উপজেলায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে চার হাজার ৫০০ হেক্টর জমিতে। তবে ধারনা করা হচ্ছে, উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আগাম জাতের আলুবীজ বপন। এ চাষ চলবে আগামী জানুয়ারি মাস প্রর্যন্ত। চলতি মৌসুমে উচ্চ ফলন প্রাপ্তির  লক্ষ্যে কৃষকদের মধ্যে আলু ও সবজি চাষের উপর বিভিন্ন প্রশিক্ষণসহ  উন্নতমানের বীজ সংগ্রহ, সুষম মাত্রার রাসায়নিক ও জৈবসার প্রয়োগের পরামর্শ  দিয়েছে কৃষি বিভাগ। রিধইল গ্রামের কৃষক আকবর আলী  বলেন, উপজেলার মাটি আলু চাষের জন্য উপযোগী হওয়ায় অধিকাংশ কৃষক অন্যান্য ফসলের চেয়ে আলু চাষে বেশি আগ্রহী। তিনি বলেন, গতবার ধান কাটার পরেই আগাম আলু চাষ করে অনেক লাভ হয়েছে। সেই জন্য এবার চার বিঘা জমিতে আগাম ডায়মন্ড জাতের আলু চাষ করছি। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, এখন যে জমিতে কৃষকরা  আলু চাষ করছেন,  তা ৭০-৮০ দিনের মধ্যে  তুলে বাজারে  বিক্রি করতে পারবেন। মৌসুমের শুরুতে  নতুন আলুর চাহিদা থাকায় এমনিতেই বাজারে দাম চড়া থাকে। তাই কৃষকরা আগাম আলু  চাষে ঝুঁকে পড়েছেন। মাঠপর্যায়ে কৃষকদের  পরমর্শ প্রদানে আমরা  সব সময় তৎপর  রয়েছি।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬