Journalbd24.com

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৫

    শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযান

    বগুড়ার শেরপুরে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরণের পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে গণসচেতনতা তৈরীর লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সেইসঙ্গে নো মাস্ক নো সার্ভিস কার্যক্রমকে জোরদার করেছেন। এমনকি মাস্ক পরা বাধ্যতামূলক করতে আকস্মিক ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।

    গত রোববার বিকেলে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ড, ধুনমোড়, রণবীরবালা, খেজুরতলাস্থ নতুন বাস টার্মিনাল, করতোয়া বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে ১৪জনকে ২হাজার ৩০০টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ। এরআগের দিনেও বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মধ্যে গণসচেতনতামূলত প্রচারণা চালান। একইসঙ্গে মাস্ক ব্যবহার না করায় ৭জনকে ১হাজার ৬০০টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি বাস-ট্রাক ও সিএনজি শ্রমিক-যাত্রীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন। বাসের টিকিট কাউন্টারগুলোতে ‘নো মাস্ক, নো এন্ট্রি’- ‘নো মাস্ক, নো সার্ভিস, সম্বলিত সাইনবোর্ড প্রদর্শন নিশ্চিত করা হয়। এসব ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। দিনরাত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন তিনি। জনগণকে সচেতন করতে র‌্যালি, লিফলেট বিতরণ ও মাইকযোগে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করছেন ইউএনও লিয়াকত আলী সেখ। মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে অদ্যবধি এই প্রাণঘাতি ভাইরাস থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ইউএনও’র তৎপরতা সচেতন মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    সচেতন নাগরিকরা জানান, চলমান দুর্যোগময় মুহূর্তে সত্যিই ইউএনও’র ভূমিকা প্রশংসনীয়। দেশ ও জনগণের জন্য এ ধরণের নিবেদিপ্রাণ কর্মকর্তা সব উপজেলায় থাকলে সাধারণ মানুষ উপকৃত হত। জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, সরকারের একজন কর্মচারী হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব সাধ্যনুযায়ী পালন করার চেষ্টা করছি।

    করোনার সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। সরকারি নির্দেশনা বাস্তবায়নে করোনার সংক্রমণ ঠেকাতে অভিযান চালানো হচ্ছে। মাস্ক পরা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬