Journalbd24.com

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে সড়কের সরকারি গাছ কেটে নিলেন ইউপি সদস্য
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৫:২৯
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৫:২৯

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    শেরপুরে সড়কের সরকারি গাছ কেটে নিলেন ইউপি সদস্য

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৫:২৯
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ১৫:২৯

    শেরপুরে সড়কের সরকারি গাছ কেটে নিলেন ইউপি সদস্য

    বগুড়ার শেরপুরে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা সড়কের পাশে লাগানো বেশ কয়েকটি মূল্যবান সরকারি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    শুক্রবার থেকে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা-বেলগাছী আঞ্চলিক সড়কের বেলগাছী তিনমাথা কবরস্থান এলাকায় এসব গাছ কাটা শুরু করেন। শনিবার সকালেও একই দৃশ্য দেখা যায়।

    স্থানীয় লোকজনের অভিযোগ, বেশ কয়েকবছর আগে ওই সড়কটির পাশে সরকারিভাবে শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগানো হয়। গাছগুলো এখন বেশ বড় হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কটির সৌন্দর্য বর্ধনেও ভূমিকা রাখছে এসব গাছ। কিন্তু কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন সুঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য (মেম্বার) মো. রঞ্জু খা।

    এলাকার সচেতন লোকজন বাধা দিলে তাদের জানানো হয়, সব মহলকে ম্যানেজ করেই গাছগুলো কাটা হচ্ছে। তাই অনেকটা নির্বিঘ্নেই গত দুইদিনে প্রায় ১৬টি গাছ কাটা হয়েছে। এমনকি এই গাছ কাটার মহোৎসব চলছেই। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এসব সচেতন এলাকাবাসী।

    গাছ কাটা  শ্রমিকরাও জানান, আ.লীগ নেতা ও ইউপি সদস্য রঞ্জু খার নির্দেশে এবং তার ডাকে শ্রমিক হিসেবে গাছ কাটছেন তারা। কেটে ফেলা এসব গাছের মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

    বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সামাজিক বনবিভাগ শেরপুর রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, সড়কটির পাশে লাগানো গাছগুলো তার দফতরের নয়। তবে এসব গাছ সরকারি। তাই গাছগুলো এভাবে কাটতে পারেন না তিনি।

    এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন সাংবাদিকদের জানান, গাছ কাটার সংবাদ পেয়েই সুঘাট ইউনিয়নের চেয়ারম্যানকে কেটে ফেলা গাছগুলো হেফাজতে নিতে বলা হয়েছে। যাতে করে অন্যত্র সরাতে না পারে। এছাড়া ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার দাবি করেন তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ গাছ কাটা ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে বলেন, গাছগুলো সরকারি না ব্যক্তি মালিকানাধীন তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি হলে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য রঞ্জু খা’র বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত সরকারি গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, গাছগুলো তিনি লাগিয়েছিলেন। তাই এখন কেটে নিচ্ছেন। এতে দোষের কিছুতো দেখছি না। সড়কের পাশের জমিও আমার। আমার গাছ আমি কাটছি, এতে কার কী-বলার আছে এমন মন্তব্য করেন এই আ.লীগ নেতা।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬