Journalbd24.com

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন বাড়ির জমি নিজেদের দাবী করে আদালতে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৪

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন বাড়ির জমি নিজেদের দাবী করে আদালতে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৪

    বগুড়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন বাড়ির জমি নিজেদের দাবী করে আদালতে মামলা

    বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরইল মৌজার ৩৩ শতক খাস জমিতে ভূমিহীনদের সরকারী বসতবাড়ি নির্মাণাধীন জায়গা নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবী করে বৃহস্পতিবার জেলা বগুড়ার ১ম সিনিয়র সহকারী জজ আদালতে একটি স্বত্ব ঘোষনার মোকদ্দমা দায়ের করা হয়েছে। মোকদ্দমা নং ৪৭১/২০ (স্বত্ব)। নূরইল মধ্যপাড়ার মৃত আহাম্মাদ আলীর দুই ছেলে আলহাজ্ব মো: আবুল হোসেন ও মো: সাইফুল ইসলাম বাদী হয়ে মোকদ্দমাটি দায়ের করেন। উক্ত মোকদ্দমায় বিবাদী করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে বগুড়া জেলা প্রশাসক, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেল চেয়ারম্যানকে। এছাড়াও বাদী পক্ষের নিষেধাজ্ঞা আবেদন শুনানী শেষে বিজ্ঞ আদালতের বিচারক মো: মমিনুল ইসলাম বিবাদীগণকে আগামী ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন।

    মামলায় বাদীপক্ষ আবেদন করেছেন, সদর উপজেলার জেএলনং ৩৩, নূরইল মৌজার ৭৯ নং সিএস সূত্রে বাদীর মৌরশগণ সাবেক দাগ নং ৪৭১ হালে ১৩৭৮ পরিমান ৩৩ শতক জমিতে স্বত্ববান হয়ে দখলভোগ করে আসছেন। বিগত জরিপমালে বাদীপক্ষের নামে মাঠ রেকর্ড সম্পন্ন হলেও বিগত ২০১২ নালের ২০ মার্চ প্রকাশিত অর্পিত সম্পত্তির গেজেটে বাদীগণের উক্ত সম্পত্তি “খ” তপশীভুক্ত হয়ে প্রিন্ট হয়। এ ব্যাপারী তারা অর্পিত সম্পত্তির প্রত্যার্পন ট্রাইব্যুনালে ১০১৯/১৪ নং মোকদ্দমা দায়ের করে উক্ত সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন করলে বাদীপক্ষে বিজ্ঞ আদালত উক্ত মোকদ্দমাটি নিষ্পত্তি করলে তারা উক্ত সম্পত্তি ভোগ দখল করতে থাকেন। বাদী পক্ষ তাদের আরজীতে বলেন, চলতি ডিসেম্বর মাসের ০৩ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী কমিশনার (ভূমি) সহ কতিপয় লোকজন নিয়ে বাদীর স্বত্ব দখলীয় উক্ত সম্পত্তি পরিমাপ করে সেখানে ইট, বালু, সিমেন্ট এনে ঘর নির্মাণ করতে আরম্ভ করেন। উক্ত ঘর নির্মাণে বাঁধা প্রদান করলে পুলিশ দ্বারা গ্রেফতারের ভয় দেখানো হলে বাধ্য হয়ে বাদীপক্ষ বিজ্ঞ আদালতে মোকদ্দমাটি দায়ের করেন বলে আরজীতে উল্লেখ করেছেন। এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, ভূমিহীনদের বসবাসের জন্য ঘরবাড়ি প্রদান বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া সদর উপজেলা কয়েকটি ইউনিয়নের সরকারী খাস জমিতে ২৫০টি বাড়িঘর নির্মাণের কাজ শুরু হয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ১০ জানুয়ারী ভূমিহীনদের মাঝে এসব ঘরবাড়ি আনুষ্ঠানিকভাবে প্রদান কাজের শুভ উদ্বোধন হতে পারে। মোকদ্দমার ব্যাপারে তিনি বলেন, সর্বশেষ আরএস রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তি বাংলাদেশ সরকারের। এতে অন্য কারও অধিকার থাকতে পারে না।

     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬