বঙ্গবন্ধু’র নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে সাপাহারে প্রতিবাদ
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে এই জঘন্ন কাজের তিব্র প্রতিবাদ জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহবাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্ত ডা: আশিষ কুমার দেবনাথ,
ডা: মোরশেদ মঞ্জুর কবির লিটন, ওসি তদন্ত মোহাম্মদ আল মাহমুদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান প্রমূখ। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
অপর দিকে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ তম বিশ্ব ডিজিটাল দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং ডিজিটাল দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি