Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড় পৌরসভায় নির্বাচন আজ
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৪:১৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৪:১৭

    আরো খবর

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    পঞ্চগড় পৌরসভায় নির্বাচন আজ

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৪:১৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৪:১৭

    পঞ্চগড় পৌরসভায় নির্বাচন আজ

    আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে পঞ্চগড় পৌরসভার নির্বাচন। সকাল আটটা থেকে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এবারই প্রথম শতভাগ ইভিএম’এ ভোট গ্রহণ করা হচ্ছে। রোববার ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী জাকিয়া খাতুন, ধানের শীষ প্রতীকে বিএনপির বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম এবং হুক্কা প্রতীকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শাহরিয়ার আলম বিপ্লব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী।

    রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, নয়টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৯৭টি কে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি পুলিশের ৩টি ও র‌্যাবের ৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। দুই প্লাটুন বিজিবিও মাঠে থাকবে। এছাড়া নয়টি ওয়ার্ডে নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে দুই জন করে ডাটা এন্ট্রি অপারেটর থাকবে। ইভিএমের কোন সমস্যা হলে তারা তাৎক্ষণিকভাবে তা সমাধানের চেষ্টা করবেন। তারা সমাধান করতে না পারলে ৪ সদস্যের একটি অভিজ্ঞ দল (ভ্রাম্যমান) রয়েছে তারা সেটি সমাধান করবেন।  

    নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এর মধ্যে ১৭ হাজার ১৫১ জন পুরুষ ও ১৭ হাজার ৮৬০ জন নারী ভোটার। গত নির্বাচনে এই পৌরসভায় মোট ভোটার ছিল ৩০ হাজার ৭৭৫ জন। নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৯৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এসব কর্মকর্তাদের ইভিএম বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬