পোরশায় যুবকের আত্মহত্যা
নওগাঁর পোরশায় শফিকুল ইসলাম (18) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে | শফিকুল ইসলাম উপজেলার শিশা সরদারপাড়া গ্রামের এজাজ উদ্দিনের ছেলে |জানা গেছে ,আজ সোমবার দুপুরে সকলের অজান্তে শিশা এলাকার একটি আমবাগানে গাছের ডালের সাথে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে শফিকুল ইসলাম। বিকালে এলাকার লোকজন তাকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি | তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি