Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে পর্যটকদের মন কাড়ে রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:০৮

    আরো খবর

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    পঞ্চগড়ে পর্যটকদের মন কাড়ে রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:০৮

    পঞ্চগড়ে পর্যটকদের মন কাড়ে রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর

    রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসের ভেতরে এর অবস্থান। শুধু বাংলাদেশে নয় এশিয়ার মধ্যে এ রকম পাথরের জাদুঘর আর দ্বিতীয়টি নেই। তাই তো জেলার বাইরে থেকে আসা পর্যটকদের মূল আকর্ষণ এই পাথরের জাদুঘরটি।

    দর্শনার্থীদের চাপে কর্তৃপক্ষকে বন্ধের দিনও কলেজ ক্যাম্পাস খোলা রাখতে হয়। কলেজের প্রধান ফটক দিয়ে ঢুকলেই মাঠের একপাশে নজরে আসবে বিভিন্ন ধরনের ছোট-বড় পাথর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব পাথরের আকৃতিও ভিন্ন। কিছু পাথরে বিভিন্ন ধরণের সাংকেতিক চিহ্ন আঁকা রয়েছে। কলেজের দক্ষিণ অংশের দেয়াল বরাবর দ্বিতল ভবনের এই জাদুঘরের ভেতর থরে থরে সাজানো রয়েছে হরেক রকমের পাথর। সে সঙ্গে রয়েছে প্রাচিনকালের মানুষের ব্যবহার্য্য বিভিন্ন জিনিসপত্র। নদী থেকে পাওয়া দু’টি বিশালাকার দু’টি নৌকাও ঝুলিয়ে রাখা হয়েছে জাদুঘরের ঠিক মাঝখানে। ১৯৯৭ সালে কলেজের তৎকালিন অধ্যক্ষ নাজমুল হক ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তোলেন ব্যাতিক্রমী এই জাদুঘরটি।

    এ অঞ্চলের ভুখন্ডের বয়স নির্ণয়, ভূ-বৈশিষ্ট অনুসন্ধান, প্রাগৈতিহাসিক কালের নমুনা সংগ্রহ, ঐতিহ্য, সংস্কৃতি এবং পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করার জন্য শিা প্রতিষ্ঠান কেন্দ্রিক এ জাদুঘরটি স্থাপন করা হয়েছে। আদীকাল থেকেই হিমালয় থেকে বয়ে আসা নদীর কারণে এ জেলার ভূগর্ভের অল্প গভীরে রয়েছে প্রচুর নুড়ি পাথর। আর মাটির অনেক গভীরে রয়েছে প্রাচীন যুগের শিলাস্তর। মাটির গভীর থেকে পাথর তুলতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীন যুগের এই প্রস্তুর খন্ড। এই শিলাস্তর সংগ্রহ করে কালানুক্রমিকভাবে গড়ে তোলা হয়েছে রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর। জাদুঘরের অভ্যন্তরীণ গ্যালারীতে রয়েছে বিভিন্ন আকৃতি, রঙ ও বৈশিষ্টের আগ্নেয়শিলা, পাললিক শিলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, কাঁচবালি, খনিজবালি, সাদা মাটি, তরঙ্গায়িত চেপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটিসহ কঠিন শিলা।

    এছাড়াও অন্য গ্যালারীতে একটি জাতিতাত্ত্বিক সংগ্রহশালাও স্থাপন করা হয়েছে। এতে রয়েছে পঞ্চগড় অঞ্চলের আদিবাসি, উপজাতিদের ব্যবহৃত জিনিসপত্র এব্ং নদীর নিচে ও ভূগর্ভে প্রাপ্ত অশ্মিভূত কাঠ, তিনশ’ থেকে ২ হাজার বছরের পুরনো ইমারতের ইট, পাথরের মূর্তি এবং পোড়ামাটির নক্সা। উন্মুক্ত গ্যালারীতে রয়েছে বিশাল আকৃতির বেলে পাথর, গ্রানাইট পাথর, কোয়ার্জাহিট, ব্যাসল্ট, শেল, মার্বেলসহ বিভিন্ন নামের ও বর্ণের শিলা, সিলিকায়িত কাঠ বা গাছ থেকে পাথর , নক্সা করা অলংকৃত খিলান ও স্লাব পাথর, বিভিন্ন রেখা, লেখা ও চিত্রাঙ্কিত শিলা এবং ধূসর ও কালো রঙের কাদা। এখানে রয়েছে দু’টি নৌকা। একটিমাত্র শালগাছ কেটে এই বিশাল আকারের নৌকা দু’টি তৈরি করা হয়েছে।  নৌকার দৈর্ঘ ২২ ফুট ৬ ইঞ্চি। এর বয়স প্রায় তিনশ’ বছর। এ ধরনের নৌকা প্রাচীনকালের আদিবাসীরা প্রশান্ত মহাসাগরের দীপপুঞ্জে ব্যবহার করতো বলে সংশিষ্টরা ধারণা করছেন।

    পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগৃহিত কয়েকটি বিশালাকৃতি পাথরে নিয়মিত পূজা নিবেদন করা হতো। কয়েকটি পাথর সম্পর্কে প্রচলিত ছিল অলৌকিক কাহিনী। একটি পাথরের নামে স্থানের নামেই ছিল ‘পাথর ঠাকুর’। বড় বড় বেশ কয়েকটি পাথর সম্পর্কে স্থানীয় মানুষের ছিল খুব ভীতি। পাথর মানুষকে স্বপ্ন দেখিয়েছে, কথা বলেছে প্রচলিত ছিল এমন জনশ্র“তিও। রকস মিউজিয়ামে রতি কোন কোন পাথরে রয়েছে নান্দনিক কারুকাজ। একটি পাথরে খোদিত রয়েছে ‘তীর-ধনুক’ ও দেবীর চোখের চিত্র। একটিতে খোদিত রয়েছে শ্রী শব্দটি অন্য একটি পাথরে খোদাই করা আছে একটি তিব্বতি চাইনিজ বর্ণমালা। একটি পাঁচফুট লম্বা কোয়ার্জাইট পাথর স্থাপিত হয়েছিল সম্ভবত কোনো সমাধিেেত্র। পাথরগুলোর বৈশিষ্ট্যগুলো বিশেষণ করে অনেক বিশেষজ্ঞই বলছেন-পাশ্ববর্তী দার্জিলিংয়ের সমকালে পঞ্চগড় অঞ্চলেও নব্য প্রস্তর যুগের সংস্কৃতি ও জীবনাচরণ ভালোভাবেই বিস্তার লাভ করেছিল। বাংলাদেশে এখনও প্রতœ ঐতিহাসিক ও প্রস্তর যুগের হাতিয়ার ও উপকরণ খুব বেশি একটা পাওয়া যায়নি। অনুসন্ধান অব্যাহত রাখলে পঞ্চগড় জেলায় হয়তো প্রস্তর যুগের প্রতœবস্তু আবিস্কৃত হতে পারে।
    পঞ্চগড় পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বাবু বলেন, বাংলাদেশের মধ্যে এটি একটি ব্যতিক্রমি জাদুঘর। প্রাচিনকালের অনেক পাথরের সংগ্রহ রয়েছে এই জাদুঘরে। সকলের জন্য উম্মুক্ত এই জাদুঘর দেখতে দেশ-বিদেশ থেকে লোকজন আসছে। অনুসন্ধান চালালে এ জেলার মাটির নিচ থেকে আরও পাাথর বের করে আনা সম্ভব।

     

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬