Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিদ্যুৎ ব্যবহার না করলেও দিতে হবে বিল!
    রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি:
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৫:৫১
    রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি:
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৫:৫১

    আরো খবর

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    বিদ্যুৎ ব্যবহার না করলেও দিতে হবে বিল!

    রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি:
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৫:৫১
    রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি:
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৫:৫১

    বিদ্যুৎ ব্যবহার না করলেও দিতে হবে বিল!

    ইরি-বোরো ধান কাটা-মাড়াই শুরুতেই প্রতি বছর এ এলাকার চাষিরা মটর খুলে রাখেন। চলতি বছর রোপা-আমন মৌসুমের শুরু থেকেই কয়েক দফায় বন্যার কারণে রোপা-আমন ধান চাষ করতে পারেনি নওগাঁর রাণীনগর সদর এলাকার চাষীরা। মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে মটর তবুও গ্রাহককে বিল দিতে হবে ৫ হাজার ৫শত ৯৮টাকা! বিদ্যুৎ ব্যবহার না করেও এত টাকা বিল দেয়ার বেড়াজালে পড়ে চলতি ইরি-বোরো চাষাবাদ শুরু করতে পারেনি ভক্তভোগি মোজ্জাম্মেল হক তোতা।

    উপজেলা সদরের সিম্বা গ্রামের মৃত কয়ছের আলীর ছেলে মোজাম্মেল হক তোতা (৬৭) জানান, আমার ভগ্নিপতি একই গ্রামের হামিরউদ্দিনের নামে সংযোগকৃত মিটারে ২০০৮ সালের মার্চ মাস থেকে মটর চালিত এলটি-বি (সেচ) এর মাধ্যমে তিনি নিজে স্কিম করে আসছি। বন্ধ মটরের আকস্মিক ৫ হাজার ৫শত ৯৮টাকা বিল দেখে রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসে মৌখিক অভিযোগ করে প্রায় আড়াই মাসে ১৭দিন অফিসে ধরনা দিয়েও সমাধানের কোন সন্ধান পাননি তিনি। মৌখিক অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ অফিসের প থেকে তিন দফা তদন্ত করে তিন রকমর মৌখিক বিবৃত প্রতিবেদনে দিশেহারা গ্রাহক!

    মটর মালিক মোজাম্মেল হক তোতা তার ভাগিনা একই গ্রামের সাইদুজ্জামান সাগরকে বিষয়টা জানালে তিনি অফিসে বিলের সমাধান নিয়ে প্রায় সব কর্মকর্তার কাছে যান। এ অপরাধে প্রথম তদন্তকারী লাইন ট্রেকনিশিয়ান এসএম সেলিম আহমেদ গ্রাহককে ফোন করে পোিেপ করেন বলে অভিযোগ করেন গ্রাহক!

    বিলের কাগজ দেখে জানা যায়, যে মাসে মটর বন্ধ করে খুলে রাখা হয় সে মাসে অর্থাৎ মে মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৫০ ইউনিট মোট বিল আসে ৯৩৮ টাকা, জুন মাসে বিদ্যুৎ ব্যবহার শূন্য ইউনিট মোট বিল আসে ৯৬ টাকা, জুলাই ও আগষ্ট মাসেও জুন মাসের মত বিল আসে, সেপ্টেম্বর মাসে শূন্য ইউনিট থাকলেও বিল আসে ১০৬ টাকা, যা পরিশোধ করা হয়েছে। অক্টোবরে এসে বিদ্যুৎ ব্যবহার ১৪৪০ ইউনিট মোট ৪৮৯৮ টাকা বিল আসলে রাণীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কে জানানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে তিন দফা তদন্ত শেষে নভেম্বর মাসে বিদ্যুৎ ব্যবহার ১০৫ ইউনিট এবং সর্বমোট বিল আসে ৫৫৯৮ টাকা! অথচ মটর এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

    সরেজমিন বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মটর এখনো খোলা রয়েছে এবং মটরের স্থান নিরাপদ ও রতি অবস্থায় রাখা হয়েছে। সিম্বা গ্রামের আলাউদ্দিন ফকির, জয়েদ, নান্টু সহ অন্তত দশ জনের সাথে কথা বললে তারা জানান, বন্যার কারণে প্রায় ৭/৮ মাস ধরে তার মটর বন্ধ রয়েছে। ইতিমধ্যে এই মাঠে ইরি-বোরো চাষাবাদের কাজ শুরু হয়ে গেছে। হঠাৎ করে এত টাকা বিলের কারণে এবং পল্লী বিদ্যুৎ অফিসে সমাধানের জন্য গিয়ে হয়রানির কারণে ভক্তভোগি নিরুপায় হয়ে একটি পুসকুনি থেকে ডিজেল চালিত ভটভটি দিয়ে পানি সেচ দিয়ে ইরি-বোরো বীজতলা করে ধানের চারার জন্য বীজ বপন করে যা বর্তমানে রোপণযোগ্য হয়ে উঠেছে। এসব জটিলতার কারণে তিনি ইরি-বোরো চাষ শুরু করতে না পারায় অজানা শঙ্কায় ভোগছেন।

    প্রথম তদন্তকারী লাইন ট্রেকনিশিয়ান এসএম সেলিম আহমেদের বরাত দিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গ্রাহকের ভাগিনা সাগরকে বলেন, মটর বন্ধ এবং খোলা রয়েছে, তবে মিটার চলছে ইউনিট ও বিল ঠিক আছে!

    দ্বিতীয় দফায় তদন্তকারী দুই কর্মকর্তা ইন্সপেক্টর শাহিনুর রহমান ও মিটার টেষ্টটিং সুপার ভাইজার সুকুমার বলেন, মিটার ইউনিট সবি তো ঠিক আছে মটরও খোলা রয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি কেন এমন ইউনিট ও বিল আসলো?

    তৃতীয়বার তদন্ত শেষে এ দুই কর্মকর্তা ফিরার পথে বলেন, গ্রামে আপনাদের শক্র আছে! যারা পোল মিটার থেকে মটর পর্যন্ত সংযোগের দুই তার কোনো এক সময় একত্রিত করে ছিল। যার কারনে এমন ঘটনা ঘটতে পারে। আপনারা আগামীকাল অফিসে আসেন। ডিজিএম স্যারের সাথে স্বাাৎ করেন।

    গ্রাহকের ভাগিনা সাগর বলেন, গত রবিবার পল্লী বিদ্যুৎ অফিসে গেলে ডিজিএম আমাকে বলেন, মিটার পরিবর্তনের একটি আবেদন করেন আর বিলের কি করা যায় তা আমরা দেখবো! তখন আমি প্রশ্ন করি মিটার পরিবর্তনের আবেদন করা মাত্রই আপনার অফিস আমাকে বিল পরিশোধ করতে বলবে? বিদ্যুৎ ব্যবহার না করে কেন আমি এত টাকা বিল দিবো? তখন তিনি আমার প্রতি প্তি হয়ে বলেন, আমি অফিসের প্রধান আমার নির্দেশ অমান্য করে আপনি সমাধান চান!? তখন আমি অফিস থেকে বের হয়ে চলে আসি।

    নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আকিয়াব হোসেন বলেন, গ্রাহককে মিটার পরিবর্তনের আবেদন দিতে বলেছি এবং বিলের ব্যাপারটা আমরা যতদুর পারি গড় একটি হিসাব করে সমাধান দেয়ার চেষ্টা করবো কিন্তু গ্রাহক আমাদের কথা অনুযায়ী কাজ করেননি।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬