Journalbd24.com

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৫:২৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৫:২৭

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৫:২৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৫:২৭

    সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৩৪ টি পরিবার  গৃহ পাচ্ছেন।  বর্তমানে এ সব গৃহের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধুমাত্র বৈদ্যূতিক সংযোগ ও পানি সরবরাহের জন্য অগভীর নলকূপ স্থাপনের কাজ অবশিষ্ট রয়েছে। আগামী কয়েক দিনের দিনের মধ্যেই এ সব কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আর সে লক্ষ্যে দিনরাত নির্মাণ কাজ চলছে অব্যাহতভাবে।

    সোমবার সকাল সাড়ে ১০ টায়  সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী মৌজায় খাস জমিতে নির্মাণাধীন গৃহগুলো  কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এ সময়  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমম, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকসহ সংশ্লিষ্ট ইউনিয়নের অন্যান্য সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

    আর আগে নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী  গত ১৩ নভেম্বর এ সব গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে গত ৯ ডিসেম্বর রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব  ভূঞা  গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এ সময় তিনি  আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের গুনগতমান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

    সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী মৌজায় খাস জমিতে ৩৪ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রতিটি সেমিপাকা গৃহের জন্য সরকারিভাবে বরাদ্দ মিলেছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি গৃহের আয়তন ৩৯৪ বর্গফুট। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহে একটি রান্নার কক্ষ, একটি টয়লেট, একটি টয়লেট ও ইউটিলিটি স্পেশ রয়েছে।

    সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গৃহ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ল্যাট্রিনের প্যান ও মেঝে ঢালাইয়ের কাজ চলছে। সেই সঙ্গে অব্যাহত রয়েছে কক্ষের রংয়ের কাজও। আর ২/১ দিনের মধ্যে বৈদ্যূাতিক সংযোগ ও  প্রতিটি গৃহে একটি করে গভীর নলকূপ স্থাপন করলেই সকল প্রকার নির্মাণ কাজ শেষ হবে।  

    সৈয়দপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলোর জন্য নির্মিত আশ্রয়ণ -২ প্রকল্পের গৃহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ওই দিন নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহের চাবি  আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।     

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬