Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া শেরপুরের চাঞ্চল্যকর ফরিদুল হত্যা মামলার রহস্য উন্মোচন,গ্রেফতার ৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৯:৪৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৯:৪৯

    আরো খবর

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    বগুড়া শেরপুরের চাঞ্চল্যকর ফরিদুল হত্যা মামলার রহস্য উন্মোচন,গ্রেফতার ৫

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৯:৪৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৯:৪৯

    বগুড়া শেরপুরের চাঞ্চল্যকর ফরিদুল হত্যা মামলার রহস্য উন্মোচন,গ্রেফতার ৫

    বগুড়া শেরপুরের চাঞ্চল্যকর ঘটনা রড ও সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৮) এর হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে শেরপুর থানা পুলিশ। ৭ দিনের মাথায় হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনের পাশাপাশি ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতারও করেছে তারা।

    জমি-জমা সংক্রান্ত বিরোধ এবং টাকা পয়সা লেনদেনের দেনা-পাওনা কে কেন্দ্র করে আপন ভাই, ভাই এর স্ত্রী, ভাতিজা, চাচা এবং সৎ শ্যালকের হাতে সুপরিকল্পিতভাবে নিজ বাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছিল ফরিদুল। হত্যার পর পুলিশের হাত থেকে বাঁচতে কিছুদিন পর আসামীদের ১ জন অপহরণের নাটক সাজাতে গিয়ে পুলিশের চোখে পড়ে অবশেষে একে একে ঘটনার সাথে জড়িত সকলে ধরা পরে যায় পুলিশের জালে।  

    বুধবার দুপুর ১২টায় বগুড়া পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এসপি আশরাফ বলেন, কুলেস এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক ৭দিনের মাথাতেই সকল আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নিহতের সৎ শ্যালক ওমর ফারুক (৩৫), ফরিদুলের আপন ভাতিজা ফারুক আহম্মেদ (৩০), চাচাতো চাচা আব্দুর রাজ্জাক (৫৮), নিহতের আপন ছোট ভাই জিয়াউর রহমান জিয়া (৪০) এবং জিয়ার স্ত্রী শাপলা খাতুন (৩৫)। জানা যায়, নিহত ফরিদুল স্থানীয় ছোনকা বাজারেরর একজন সিমেন্ট ব্যবসায়ী পাশাপাশি সে একজন কৃষকও। মায়ের জমি-জমা নিয়ে তার অন্যান্য ভাইদের সাথে দ্বন্দ্ব ছিল। ফরিদুল কৌশলে তার মায়ের এবং বোনদের নিকট হতে বসতবাড়ির এবং ছোনকা বাজারের পাশে মূল্যবান জায়গা রেজিষ্ট্রি করে নিয়েছিল যাতে তার ভাইদের সাথে চরম শত্রুতার সৃষ্টি করে। অন্যদিকে ফরিদুল তার সৎ শ্যালক ওমর ফারুকের নিকট হতে ৩ লক্ষ টাকার জমি কট (বন্ধক) নিয়েছিল। এই টাকা ফেরত দেওয়া নিয়ে তার সাথে ফরিদুলের শত্রুতার সৃষ্টি হয়েছিল। যার ফলে এক পর্যায়ে ফরিদুলের আপন ছোট ভাই এবং এই সৎ শ্যালক মিলে ফরিদুলকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ননদকে ডাক্তার দেখানোর কাজে নিহতের স্ত্রী ঢাকায় গেলে ফাঁকা বাসার সুযোগ নিয়ে কয়েকদিনের আরো সুক্ষ্ম পরিকল্পনা শেষে ৫ জানুয়ারী সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফরিদুল সারাদিন কৃষি জমিতে সেচের কাজ শেষ কাজ করে বাড়িতে প্রবেশের সাথে সাথেই আগে থেকে ওৎ পেতে থাকা নিহতের আপন ভাতিজা ফারুক আহম্মেদ তাকে ধারালো চাকু দিয়ে স্বজোরে মাথায় আঘাত করে। পরে অন্যান্য আসামীরা ফরিদুলকে ধরে ফেলে বটি এবং চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

    আসামীদের কিভাবে গ্রেফতার করা হলো প্রসঙ্গে জানতে চাইলে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার বলেন, আসামীরা হত্যার পর স্বাভাবিকভাবে পরিবারের সদস্য হিসেবে জানাযা থেকে দাফন সবকিছু করেছে। নিহতের স্ত্রী ইসমত আরা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর নামে মামলা দিলে প্রথমদিকে সবকিছু কু-লেস হলেও কঠোর নজরদারিতে এক পর্যায়ে পুলিশের ভয়ে ভীত হয়ে ওমর ফারুক মিথ্যা অপহরণের নাটক সাজাতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে। পুলিশ সুপারের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এর নেতৃত্বে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এবং ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের পুলিশি কৌশলে ওমর ফারুক কে ১২ জানুয়ারী সকালে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্য হতে বুধবার শেরপুরের ইটালী গ্রাম থেকে বাকী ৪ আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত নিহতের সৎ শ্যালক ওমর ফারুক এবং ভাতিজা ফারুক আহম্মেদ কে বুধবারেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান এবং বাকী ৩ জন আসামীর ১০দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে মর্মে প্রেস ব্রিফিং এ জানান এসপি আলী আশরাফ। প্রেস ব্রিফিংকালে এসময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল) এবং গাজিউর রহমান (শেরপুর সার্কেল), শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির, জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬